শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঈদের ছুটি শেষ, নতুন সূচিতে অফিস

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ বুধবার (১৯ জুন) খুলেছে সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবে প্রথম কর্মদিবস থেকেই নতুন সূচিতে অফিস করতে হচ্ছে তাদের।

গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, স্বাভাবিক নিয়মে (৮ ঘণ্টা অফিস) ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়। বুধবার (১৯ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার (১৯ জুন) পবিত্র ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবস থেকে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সময় নির্ধারণ করল। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। (বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতিসহ) থাকবে।

এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সেসময় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

১৭ জুন (সোমবার) দেশে কোরবানির ঈদ উদযাপিত হয়–এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হয় ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা শেষ হয় মঙ্গলবার (১৮ জুন)।

এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করবেন।তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...