রবিবার, ৩০ আগস্ট ২০২৬

বজ্রাঘাতে রাঙ্গামাটিতে নিহত ৪

কাপ্তাই হ্রদে ঝড়ো হাওয়ায় নিখোঁজ বোট চালক

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির লংগদু’য় কাপ্তাই হ্রদে চলাচলের সময় দেশীয় যাত্রীবাহী বোটে বজ্রপাতের আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় বোট চালক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে।  একই উপজেলার করল্যাছড়ির চেয়ারম্যান টিলায় নিজের বসত ঘরে বজ্রপাতের আঘাতে আরো এক গৃহবধু নিহত হয়েছে।

শনিবার (১৫ জুন) দুপুর ৩টার  এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার কোরবানের হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত বোট বজ্রপাতের কবলে পড়ে। ঘটনাস্থলে তিনজন নিহত হয়। বোট চালক নিখোঁজ রয়েছে। চারজনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকার বাসিন্দা।

নিহতরা হলেন,জিয়াউল হক (৫০),  আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০),বাচ্চু মিয়া (৩০)।

এঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলীকে এখনো পাওয়া যায়নি। নিখোঁজ আক্কাস আলীকে উদ্ধার কাজ চলমান রয়েছে।

অপরদিকে, লংগদুর করল্যাছড়ির ১ নং ওয়ার্ড চেয়ারম্যান ঘাট এলাকায় বজ্রপাতে রিনা বেগম (৩৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছে। সে ঐ এলাকার টিলা ইব্রাহিমের স্ত্রী।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এবিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...