শনিবার, ১ আগস্ট ২০২৬

‘বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরি’ চট্টগ্রাম অংশের শুভ উদ্বোধন করলেন ডিসি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গনে ঢাকা থেকে আগত ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরি’ এর চট্টগ্রাম অংশের শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

আজ (১১ জুন) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভ্রাম্যমান লাইব্রেরী উদ্বোধন শেষে বিভিন্ন বই পড়েন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদি উর রহিম হাদিদসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এসময় উপস্থিত ছিলেন।

গত বছরের ১৪ নভেম্বর থেকে বিআরটিসি লাইব্রেরী বাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটির নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরি’।

চট্টগ্রাম জেলা প্রশাসক বলেন, যাত্রী পরিবহণের পাশাপাশি ভ্রাম্যমান লাইব্রেরি চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রাষ্ট্রীয় এই পরিবহণ সংস্থার পক্ষ থেকে এখন থেকে বই পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থী ও যাত্রী সাধারণ। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান লাইব্রেরিতে বিভিন্ন বই পাওয়া যাবে। ভ্রাম্যমান এই লাইব্রেরিতে স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন ধরণের বই রয়েছে। এছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়েও বই পাওয়া যাবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীরাসহ সর্বমহলে বঙ্গবন্ধুর নীতি, আদর্শ, জীবন ইতিহাস এবং নাজনৈতিক ব্যক্তিত্ব জাতির সামনে তুলে ধরার জন্য ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমান লাইব্রেরি’ উদ্বোধন করা হয়েছে। বাসটি উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী বঙ্গবন্ধুর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, এই লাইব্রেরিতে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা ও বঙ্গবন্ধু সম্পর্কিত বই, প্রবন্ধ, উপন্যাস ও ভাষণসমূহ সংরক্ষণ করা হয়েছে। এসবের মাধ্যমে পাঠক বঙ্গবন্ধুর দর্শন, আদর্শ, ত্যাগ ও সংগ্রাম সম্পর্কে জানতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...