রবিবার, ২ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মধু সংগ্রহে মৌয়ালরা

সাফায়েত মেহেদী, মিরসরাই।

মিরসরাইয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন এক দল আহরণকারী। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলবেঁধে উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে মৌচাক খুঁজে মধু সংগ্রহ করে তা স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তারা। খাঁটি মধু হওযায় এর কদরও রয়েছে ব্যাপক।

সংগ্রহের পর নিমিষেই বিক্রি হয় এ মধু। অনেকে আবার চাক ভাঙ্গাতে ও খাঁটি মধু সংগ্রহ করতে মুঠোফোনে যোগাযোগ স্থাপন করেন দলটির সদস্যদের সাথে। এ দলটির এক সদস্য কুমিল্লা জেলার ফতেয়াবাদ এলাকার জারু মিয়ার (৬৫) ছেলে মো. বাসির মিয়া (৩৫) দীর্ঘ ১২ বছর ধরে মধু আহরণ পেশার সাথে জড়িত রয়েছেন এ যুবক। তার পিতা জারু মিয়া প্রায় তিন দশক এ পেশার সাথে জড়িত ছিলেন। বাসির তার বাবা থেকে শিখেছেন এই কাজ। তবে এর পাশাপাশি চাকরিও করে বাসির কিন্তু যখন মধুর মৌসুম আসে চাকরি ছেড়ে চলে যান মধু আহরণে। ঘুরে বেড়ান দেশের এ প্রান্ত থেকে ওপ্রান্ত। ঠিক যেন মধু আহরণ তার নেশা।

মৌচাক খুঁজে পেলে জায়গার মালিককে মোট আহরণকৃত মধুর অর্ধেক অংশ দিয়ে বাকিটুকু বিক্রয় করে চলে তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ। আকার ভেদে  প্রতি মৌচাক থেকে সর্বনিম্ন ১ থেকে সর্বোচ্চ  ২০ কেজির অধিক মধু সংগ্রহ করা যায়। কেজি প্রতি ১ হাজার থেকে ১২শ  টাকা বিক্রি হয় এ প্রাকৃতিক মধু। নানা পুষ্টিগুণে গুণান্বিত এ সব মধু ক্রয় করতে হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ ।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈশাখ থেকে জৈষ্ঠ্য  মাসে চট্টগ্রামের মিরসরাইসহ বিভিন্ন উপজেলায় নানা ধরনের মিষ্টি জাতীয় আম, জাম, লিচু, কাঠালসহ দেশীয় প্রজাতির বিভিন্ন ফুল ও ফলের  ভরা মৌসুম। এই মৌসুমের শুরু থেকে মৌমাছিরা এখানে এসে গাছপালা ,ঝোপঝাড়, বসতবাড়ি আঙিনা সহ বিভিন্ন স্থানে মৌচাক বেঁধে ফুলও ফলের রস সংগ্রহ করে মৌচাক পরিপূর্ণ করে। মধু আহরণকারীরা পরিপূর্ণ এ মৌচাক থেকে ধোঁয়া দিয়ে মৌমাছিদের হঠিয়ে মধু আহরণ করেন।

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইছামতী গ্রামে মৌচাক ভেঙ্গে মধু আহরণ করতে আসা মো: বসির বলেন, মধু আহরণ করা এটা আমাদের পারিবারিক পেশা আমার বাবা করতো আমি এই কাজ করছি। এর পাশাপাশি ছোটখাটো একটা  প্রতিষ্ঠানে চাকরি করি। মৌচাকে সিজন এলে চাকরি ছেড়ে মধু আহরণে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলি বিভিন্ন দলে বিভক্ত হয়ে। ইনকাম অনেক ভালো হয়। বছরে ৮ থেকে ১০ লাখ টাকা হয় তবে এটা মৌচাকের উপর নির্ভর করে অনেক সময় এর থেকে অনেক বেশিও হয়।

মধু ক্রেতা পুলিশ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম  বলেন, ভেজালের ভিড়ে খাঁটি মধু পাওয়া খুব দুষ্কর চোখের সামনে মৌচাক ভেঙ্গে তারা মধু সংগ্রহ করছিল তা দেখে আমি ২ কেজি কিনে নিয়েছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...