শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আনোয়ারায় সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ও আর্থ-সামাজিক উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে এসব প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

এসময়ে আলোচনা হয় দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুপ্ত এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থা নেওয়া। আর্থ সামাজিক স্কীম ও বাস্তবায়ন পদ্ধতি এবং আরএসএস কার্যক্রম বাস্তবায়নে গ্রাম কমিটির দায়িত্ব। ঋণ খেলাপী হলে সরকারী ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনী পদক্ষেপ নেবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রিজোয়ান উদ্দিনের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুল আলম, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান, সহকারী পরিচালক ওয়াহিদুল আলম, আনোয়ারা থানার এসআই মিন্নত আলী প্রমুখ।

চট্টগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুল আলম বলেন , ক্ষুদ্র অর্থায়ন প্রকল্পের মাধ্যমে স্বাধীন ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গঠন করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুদ্র অর্থায়ন ব্যবস্থা চালু করেন। একই সঙ্গে ১৯৭৪-৭৫ অর্থবছরে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে জিওবি তহবিল থেকে ৪৩ লাখ টাকা বরাদ্দ দিয়ে জামানত ও সুদবিহীন ঋণ প্রদানের নির্দেশনা প্রদান করেন তিনি।

তিনি আরো বলেন, সরকার প্রদত্ত সুদমুক্ত ঋণের লাগসই ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে সামিল হতে হবে। সুবিধাভোগীরা ঋণ গ্রহণের পর পরবর্তী নির্ধারিত সময়ে পরিশোধ করার বিষয়েও তিনি জোর দেন। গ্রামীন নিম্ন আয়ভুক্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং যত্নশীল সমাজ প্রতিষ্ঠা করাই সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির মুল লক্ষ্য।

এসময় প্রশিক্ষণার্থী হিসেবে সমাজসেবা কার্যালয়ের গ্রাম কমিটির সভাপতি, স্থানীয় সংবাদকর্মী, গণ্যমান্যব্যাক্তি, ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন সমাজকর্মী, কারিগরি প্রচিক্ষক, স্কুল শিক্ষক ও মসজিদের ইমাম উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...