রবিবার, ২ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ রেজাউল করিম ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে পুকুরে ডুবে ইলমা মনি (৩) ও আদিবা মনি (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ জুন) দুপুরের দিকে মালমুরা পাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুরে তাদের ভাসমান লাশের সন্ধান মিলে।

নিহতরা হলো পোকখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মালমুরা পাড়ার হাফেজ মাহবুব আলমের কন্যা আদিবা মনি এবং তার ভাগনি পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালীর দুলা মিয়ার কন্যা ইলমা মনি।

জানা যায়, ঘটনার দিন পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে নিখোঁজ হয় উক্ত দুই শিশু কন্যা। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এক পর্যায়ে উক্ত পুকুরে ভেসে উঠে এ দুই শিশু। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করেন। তারা পুকুরেই দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।

সংবাদ পেয়ে ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান এ থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা।

পোকখালী ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ দুই শিশুর মৃত্যু ঘটনা নিশ্চিত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...