শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাতকানিয়া

জায়গার বিরোধের জেরে কোদালের কোপে কৃষক খুন, ঘাতক গ্রেপ্তার 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

 

সাতকানিয়ায় জায়গার বিরোধে ফজল আহমদ (৫৫) নামে এক কৃষককে কোদাল দিয়ে মাথায় কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে

৯ জুন  (রোববার) বিকালে উপজেলার সোনাকানিয়া  ইউনিয়নের ৩  নম্বর ওয়ার্ড তাঁতীপাড়া ফজল করিম মেম্বারের গরুর খামারের সামনে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ফজল উল্লিখিত এলাকার মৃত আলী মিয়ার ছেলে। ঘটনার পরপর নিজ বাড়ি থেকে পুলিশ একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড কুতুবপাড়ার মৃত সাঁচি মিয়ার ছেলে ঘাতক আবুল কাশেম (৫০)কে গ্রেপ্তার করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (রোববার) বিকালে নিহত ফজল গরুর খাবার আনার জন্য বাজারে যাচ্ছিল। এ সময় ঘাতক কাশেম পার্শ্ববর্তী বিলে কাজ করছিল। কিছু বুঝে ওঠার আগেই বিল থেকে উঠে কোদাল দিয়ে কাশেম ফজলকে উপর্যুপরি মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। মাথা থেকে তার মগজ বের হয়ে যায়।

নিহত ফজল আহমদের স্ত্রী রেহেনা আকতারের অভিযোগ, কাশেম ও তার ছেলে তোহিদ মিলে আমার স্বামীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তবে  তাৎক্ষণিক কি কারনে মেরেছে তা তিনি জানেন না বলে জানান।

সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফজল করিম বলেন, কিছুদিন আগেও কাশেম আরেক ব্যক্তিকে কোদাল দিয়ে কোপ মেরেছিল। কাসেম একসময় শহরে ব্যবসা করত। ব্যবসায় লোকসান দিয়ে বাড়ি চলে এসে আরেকটি বিয়ে করে। তবে তিনি প্রশ্ন রেখে বলেন, কাশেম যদি মানসিক রোগী হতো, তাহলে তার ঘরের কাউকে মারে না কেন ?

সোনাকানিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার পর কাশেম কে জিজ্ঞাসা করলে সে বলে-ফজল সুদী টাকা লাগাই। সে কাফের হয়ে গেছে। উপর থেকে আল্লাহর নির্দেশ এসেছে, তাই তাকে হত্যা করেছি ! এরকম কোন কাফেরকে হত্যার জন্য আল্লাহ আমাকে আবার নির্দেশ দিলে তাকেও মেরে ফেলা হবে। ঘটনার পর কাসেম ঘরেই ছিল, পালিয়ে যায়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) প্রিটন সরকার বলেন, কয়েক গন্ডা জায়গা নিয়ে নিহত ফজল করিম ও কাশেম এর মধ্যে বিরোধ ছিল। ফজল গরুর খাবারের জন্য বাজারে যাওয়ার সময় কাশেম কোদাল দিয়ে ফজলকে মাথায় উপর্যুপরি কোপ দিয়ে হত্যা করে। এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। ঘাতক অসংলগ্ন কথাবার্তা বলছে।  লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...