শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দুই মাস লড়েও মৃত্যুর কাছে হার মানলেন কর্ণফুলীর বুলবুল!

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক টোলপ্লাজায় পূর্বাণী বাসের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে আহত বুলবুল হোসেন (৩৪) মারা গেছেন।

৯ জুন (রোববার) রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুলবুলের অকাল মৃত্যুতে তাঁর আত্মীয় স্বজন ও এলাকার লোকজন গভীর ভাবে শোকাহত।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বুলবুলের আপন ছোট ভাই মোহাম্মদ ফোরকান ও চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।

জানা যায়, বুলবুল উপজেলার শিকলবাহা ইউনিয়নের (১নং ওয়ার্ড) দানু মেম্বার বাড়ির মরহুম জহুর আহমদ এর ছেলে। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। তাঁরা দুই ভাই। ছয় বোন। বুলবুল রাজমিস্ত্রী কন্ট্রাক্টরের সাথে নিয়মিত শ্রমিকের কাজ করতেন।

এর আগে ৮ এপ্রিল দুপুরে উপজেলার মইজ্জ্যারটেক টোলপ্লাজায় পটিয়া থেকে চট্টগ্রামমুখী একটি পূবালী বাস নগরীর দিকে যাচ্ছিলেন। তখন টোলপ্লাজার দাঁড়ানো ছিলেন বুলবুল। এ সময় বাসটি টোল পরিশোধ করে সামনে এগিয়ে গেলে হঠাৎ বাসের চাকার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়া যায় বুলবুল।

এতে বাসও সামনে এগুতে থাকে। ফলে, তিন তিনবার বাসের চাকা ঘুরলে বুলবুলের শরীরের উপর দিয়ে চাকা চলে যায়। এতে চাকায় পিষ্ট হয় বুলবুলের পুরো শরীর। পরে ঘটনাস্থল থেকে এক পথচারী গুরুতর আহত বুলবুলকে কোলে তুলে গাড়িতে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে, একমাত্র ভাইকে হারিয়ে দুঃখের সাগরে পড়ে ডুকরে কাঁদছেন ছোট ভাই ফোরকান। অভাবের সংসার আর জীবন সংগ্রামে তাঁর পাশে রইলো না কেউ।

তবে স্থানীয় লোকজন প্রত্যাশা করেছেন মানবিক বিবেচনায় হলেও কর্ণফুলী শাহ আমানত তৃতীয় সেতুর টোল আদায়কারী ইজারাদার প্রতিষ্ঠান শেল-ভান জেভি ও পূর্বাণী এগিয়ে আসবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...