রবিবার, ২ আগস্ট ২০২৬

শিশু ওয়াসিম হত্যা: একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ বছরের শিশু কাজী মশিউর রহমান ওয়াসিম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৯ জুন) দুপুরে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তি কাজী নাহিদ হোসেন পল্লব (৪৩) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া কাজী বাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে।

চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত কাজী নাহিদ হোসেন পল্লবকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁর ভাই ইকবাল হোসেন বিপ্লবের (৪৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন। এই মামলায় বাবা-মাও আসামি ছিলেন। বিচার চলাকালে তাঁরা মারা যাওয়ায় তাঁদের এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, শিশু কাজী মশিউর রহমানকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরদিন ২০১০ সালের ২২ নভেম্বর বিকেলে মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়া তালুক কাজীবাড়ির পূর্বপাশের ছনখোলা থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা হয় পরিবারের পক্ষ থেকে। পরে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী কাজী নাহিদ হোসেনকে গ্রেপ্তার করে।

খুনের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কাজী নাহিদ হোসেন। এতে স্বীকার করেন, নিহত শিশুর বাবার সঙ্গে প্রবাসে ছিলেন তিনি। সেখানে ব্যবসার টাকা নিয়ে তাঁর বিরোধ হয়। এর প্রতিশোধ নিতে কাজী মোশাররফের ছেলে কাজী মশিউরকে শ্বাসরোধে খুন করেন।

খুনের পর শিশুটির পুরো শরীরের সিগারেটের আগুনের ছেঁকা দেন। পরে বস্তাবন্দী করে ফেলে দেন। এই মামলার তদন্ত শেষে পুলিশ ২০১১ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়। ২১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...