শনিবার, ২৯ আগস্ট ২০২৬

উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা: অর্থ প্রতিমন্ত্রী

মোহাম্মদ রিয়াদ হোসেন :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন পৌঁছে দিয়েছেন।উন্নয়নের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার ছিলো আমার গ্রাম আমার শহর । এবার যে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে সে বাজেটেও সবোর্চ্চ বরাদ্দ দেওয়া হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে । সুতরাং জনগণ উপজেলা নির্বাচনে যাদের নির্বাচিত করেছে তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকায় উন্নয়ন উপহার দিবে। 

বেরিবাঁধ পরিদর্শনের বিষয়ে বলেন, বেরিবাঁধে সাময়িক সমস্যা সমাধানের জন্য জিও ব্যাগ দেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় এর আগে থেকেই এর কাজ শুরু হয়েছে। কিন্তু এটি স্থায়ী সমাধান নায় সাময়িক স। সুতরাং গত ২৮ মে একনেকে একটি প্রকল্প পাশ হয়েছে । যেটি স্থায়ীভাবে বেরিবাঁধটিকে টেকশই ভাবে করা হবে । সেটা নতুন ব্লক দিয়ে করা হবে । আপনারা উপকূলবাসী হিসেবে কাজগুলো তদারকি করবেন। নতুন কাজ যেটি শুরু হবে সেটি তদারকি করতে আমিও আসব। যারা কাজ করবেন তাদের আপনারা সহায়তা করবেন।

শনিবার ( ৮ জুন ) বিকাল ৫ টায় রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রায়পুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী তৃণমূল আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন‌ তিনি।

নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্য অর্থপ্রতিমন্ত্রী আরো বলেন , জনপ্রতিনিধি হওয়ার দায়িত্ব অনেক। নির্বাচনের উন্মাদনা একরকম নির্বাচিত হওয়ায় পর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করাটাও কষ্টের । আমি আমার পরিবার থেকে মাননীয় প্রধানমন্ত্রী থেকে যতটুকু শিখেছি জনপ্রতিনিধিরা সেবা দেওয়ার জন্য নির্বাচিত হন। জনপ্রতিনিধি তার ভোটারদের সেবা দিবেন । তিনি তার ভোটারদেরকে নিজের কোন আয় উপার্জন এর পথ হিসেবে ব্যবহার করবেন না। জনপ্রতিনিধিরা এলাকায় সেবা দিবেন এবং ভোটারদের চাহিদা, সুবিধা অসুবিধার দিকে নজর দিবেন।

রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ ইসহাক এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ নুর।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন,স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর সাবেক সভাপতি ডা. নাছির উদ্দিন, নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মান্নান (মান্না), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট চুমকি চৌধুরী, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন সুজন , চাতরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরু, হাইলধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন সোহেল, সাবেক ছাত্র নেতা ম.ফরিদুল কবির , ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন বাবলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের ‌।

এর আগে বিকাল ৪টায় গহিরা বেরিবাঁধ এর বাইঙ্গ্যার ঘাট প্রান্তে পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...