বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশের একটি স্পেশাল ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আজ (শনিবার) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।

প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফ্লাইটটি দুপুর ১২টায় (নয়াদিল্লির স্থানীয় সময়) নয়াদিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করবে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান।

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা আগামীকাল রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ও আনুষ্ঠানিক কর্মসূচি শেষে নয়াদিল্লির স্থানীয় সময় সোমবার বিকেল ৫টায় পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন এবং বাংলাদেশ সময় রাত ৮টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের...

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম...

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের  বিশেষ বৈঠকে জাতীয় সংসদে...

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান থেকে ফেরার পথে রতন সর্দার নামে...

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।একই সঙ্গে যাত্রী ও...

রাতে মাঠে নামছে রোনালদোরা, যেভাবে দেখবেন খেলা

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিশ্বমঞ্চে নামার আগে...

নতুন সরকারের প্রথম বাজেট কাল, উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

প্রথমবারের মতো অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (১০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার...

চট্টগ্রামকে আধুনিক-পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী গড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে আইনগত, প্রশাসনিক ও অবকাঠামোগত বিষয়গুলো পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে...