শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১২ নং সরাইপাড়ায়

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

চট্টগ্রাম নিউজ ডটকম:

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

আজ শুক্রবার (৭ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১২ নং ওয়ার্ডস্থ নজিরবিল এলাকায় প্রায় দেড় শতাধিকের বেশি রোগীর মাঝে এই ক্যাম্প সম্পন্ন হয়।

শিল্পগ্রুপ বিএসআরএম এর পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব নুরুল আমিন এসময় ক্যাম্পের স্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধন করেন। বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা সম্পর্কে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ২০২১ সাল থেকে আজ পর্যন্ত প্রতিমাসে আমরা ধারবাহিকভাবে এই ক্যাম্প চালিয়ে যাচ্ছি। বর্তমানে প্রতিমাসে ২টি করে ক্যাম্প হচ্ছে যেখানে চিকিৎসক সেবা থেকে পরিপূর্ণ সুস্থতা পর্যন্ত গড়ে তিনশতাধিক রোগী সেবা পাচ্ছে। এই সেবার পরিসর মাঠ পর্যায় থেকে শীঘ্রই একটি পরিপূর্ণ হাসপাতালের রূপ পাবে। আমরা সকলস্তরের মানুষের আন্তরিকত সহযোগিতা কামনা করছি।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল করিম, ডা. সৈকত বড়ুয়া মুন্না ডা. সিফাত, ডা. মিথিলা, ফারুক চৌধুরী ফয়সাল, বাবলা সরকার সৈকত, জয় বড়ুয়া, প্রমিথ ধর, দীপ্ত, রানা, কামরুল, মজনু, এসময় সেবা প্রদান করেন।

এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল ও হাজী আবদুল গনি রোড নজিরবিল সমাজ কল্যাণ পরিষদ এর সহযোগিতায় এসময় মো. রবিউল, দিল মোহাম্মদ, মাষ্টার মাহাবুব, আমির হোসেন টিপু, শুভ, আকবর সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...