রবিবার, ২ আগস্ট ২০২৬

বাজেট বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী: নগর আ. লীগ

ডেস্ক নিউজ

সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে ঘোষিত ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী হিসেবে আখ্যায়িত করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় বিবৃতিতে এই দাবি করেন সংগঠনের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এক যৌথ বিবৃতিতে ‍দুইনেতা বলেন, প্রস্তাবিত বাজেটের আকার প্রায় আট লাখ কোটি টাকা হলেও মোটেও তা উচ্চাভিলাসী নয়; বরং বিদ্যমান বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ বাস্তবমুখী একটি অর্থনৈতিক প্রস্তাবনা। এবারের বাজেট প্রণয়নে সরকারকে নানামুখী চাপ মোকাবেলা করতে হয়েছে। একদিকে আইএমএফ’র পরামর্শ, অন্যদিকে মুদ্রাস্ফীতির চাপ।

তারা আরও বলেন, আইএমএফ’র দিক থেকে আগামী অর্থ বছরে একটি নির্দিষ্ট অঙ্কের রাজস্ব বাড়ানোর শর্ত দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিত বিবেচনায় এবং নানামুখী বৈশ্বিক সংকট মোকাবেলা করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণের বাস্তবমুখী পদক্ষেপ বাজেটে নেওয়া হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবে ধনীদের আয়ের উপর কর আরোপ সম্প্রসারণ এবং সংসদ সদস্যদের বিনাশুল্কে গাড়ি আমদানির পরিবর্তে চল্লিশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি অন্যতম ইতিবাচক দিক।

তারা করেন, চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণের স্বার্থে কর ছাড় ও শুল্ক হার কমানো প্রস্তাবনাও সাধারণ মানুষের জন্য শুভ বার্তা বয়ে আনবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে একটি সহনশীল আবহ সৃষ্টি হবে।

বিবৃতিতে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বাজেটের প্রস্তাবনা বাস্তবায়নের অনুকূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও জরুরি বলে মন্তব্য করেন নগর আওয়ামী লীগের এই দুইনেতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আরও পড়ুন

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব বন্দর দিনে ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১ আগস্ট) দুপুরে...