শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সন্দ্বীপ চ্যানেলে ৪০ লাখ টাকার মালবাহী ট্রলার ডুবি

সিনিয়র করেসপন্ডেন্ট

চট্টগ্রামের ফিশারীঘাট এলাকা থেকে বিভিন্ন শুকনো খাদ্যপণ্য নিয়ে নোয়াখালীর ভাসানচরে যাবার পথে সন্দ্বীপ চ্যানেল নদীতে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। ট্রলারে থাকা মাঝি মাল্লাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে সন্দ্বীপ উপকূলের কাছাকাছি নদীতে ট্রলারটি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ৪ জুন ভোর ৫ টার দিকে ট্রলারটি ৪০ লাখ টাকার মালামাল নিয়ে চট্টগ্রাম ফিশারীঘাট এলাকা থেকে হাতিয়ার উদ্দেশ্য রওয়ানা হয়। কর্ণফুলী নদী থেকে বের হয়ে আউটার সন্দ্বীপ চ্যানেলে প্রবেশ করেছিলেন। এমন সময় বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ট্রলারটি ডুবে যায়।

ট্রলারটি ডুবতে দেখে আশেপাশে থাকা অন্যান্য ট্রলারগুলো এগিয়ে এসে টেনে আনতে চেষ্টা করেন। কিন্তু তাঁরা ব্যর্থ হন। পরে ট্রলারটি আরো পুরোপুরি ডুবে যায়। লোকজনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তাঁরা ট্রলারে থাকা ড্রাম দিয়ে ভেসে এগিয়ে আসা অন্যান্য ট্রলারে উঠে যায়।

তথ্য সূত্রে আরো জানা যায়, ট্রলার মাঝির নাম মো. বাবু। ট্রলারটির মালিকের নাম মোহাম্মদ মাহাফুজ। মালিকের বাড়ি নোয়াখালির হাতিয়া।

ডুবে যাওয়া ট্রলার মাঝি বাবুর বরাত দিয়ে নৌ পুলিশের ওসি একরামুল হক জানান, ‘চট্টগ্রাম থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে মালবাহী একটি ট্রলার সন্দ্বীপ চ্যানেলে হঠাৎ ডুবে যায়। এতে মাঝিমাল্লাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। ট্রলারটি উদ্ধারের ব্যবস্থা করা হচ্ছে। ট্রলারে এ সময় ৪০ লাখ টাকার শুকনো মালামাল ছিলো। বিশেষ করে রোহিঙ্গাদের খাবার ছিলো এটি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...