শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা শীর্ষক সেমিনার

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম: কাজী নাজিমুল ইসলাম

চট্টগ্রাম নিউজ ডটকম:

বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ২ জুন রবিবার সকাল সাড়ে ১০ টায় খুলশী বিভাগীয় সমাজসেবা কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের পরিচালক কাজী নাজিমুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ পরিচালক মোঃ ফরিদুল আলম, মমতা চট্টগ্রামের পরিচালক স্বপ্না তালুকদার।

বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের পরিচালক কাজী নাজিমুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন গুলো মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কল্যাণ কাজ করে। দেশের যে কোনো জরুরি মুহূর্তে স্বেচ্ছাসেবীরা ঝুঁকি নিয়ে দেশের কল্যাণে-মানুষের কল্যানে কাজ করেন। করোনাকালীন দেশের স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কল্যানে কাজ করেছেন। তেমনি ঘুর্র্ণিঝড়-বন্যাসহ যে কোনো দুর্যোগময় মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর ভূমিকা সত্যিই প্রশংসাযোগ্য।

বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানের সঞ্চালনায় রেপোটিয়ার হিসাবে দায়িত্ব পালন করেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র চট্টগ্রামের অধ্যক্ষ আফতাব উদ্দিন চৌধুরী, বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের সহকারী পরিচালক আবুল কাশেম।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ,ও সাংবাদিকবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...