শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বড়থলি ইউপি চেয়ারম্যান হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি

রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা হত্যা মামলার ৪জন গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার থেকে রবিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,সাধু চন্দ্র ত্রিপুরা (৫৩) ওয়াইভার ত্রিপুরা (৫০), সত্য চন্দ্র ত্রিপুরা (৫৯)ও সুজন ত্রিপুরা (৫৭)। আটককৃতরা সবাই বড়থলি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদ ভিত্তিতে গত রবিবার রাত দেড় টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে একটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালায়। এসময় আসামী চারজন হোটেলে অবস্থান করছিলেন। পরে তাঁদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারকৃত চার জন আসামি বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমার হত্যা মামলার এজাহারভুক্ত আসামী এই ৪জন। সকালে তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২১ মে বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের বড়থলি মারমা পাড়ায়  চেয়ারম্যান আতোমং মারমা তাঁর চাচার বাড়িতে বেড়াতে যান। ওই রাতে অর্তকিতে আতোমং মারমাকে এলোপাতাড়ি গুলি করা হয়। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে তাঁর পাঁয়ে, কোমড়ে ও হাতে গুলিবিদ্ধ হন।

প্রথমে পাশের উপজেলা বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

দীর্ঘ ৯ দিন চিকিৎসার পর গত ৩১ মে মারা যান বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা। গত ৩১ মে রাতে বিলাইছড়ি থানায় বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমার বড় ভাই ক্যচিং মং মারমা বাদী হয়ে মামলা করেন।

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন,বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমার হত্যা মামলার ৪জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙামাটি শহরের একটি আসাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এখন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...