সোমবার, ১৫ জুন ২০২৬

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্র সৈকতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় দুটি ধামা (কাটারি), ১টি সেলাই রেঞ্জ, ১টি ডুয়েল এলইডি টর্চ লাইট, ১টি বড় ছুরি, ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

রবিবার (২ জুন) রাত আড়াইটার দিকে সমুদ্র সৈকতের কবিতা চত্বর সংলগ্ন ঝাউবাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে মো. ফেরদৌস, কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকার মৃত শামসুল আলমের ছেলে মিজানুর রহমান, মধ্যম নতুন বাহার ছড়ার মো. আজিজের ছেলে মো. ইসমাইল প্রকাশ শতাব্দী, দক্ষিণ ঘোনার পাড়ার মৃত আবুল কালামের ছেলে মো. সোলাইমান বাচ্চু ও লাইট হাউজ এলাকার আবদুর রহিমের ছেলে মো. ফয়সাল।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্রশস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে মামলা করে আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: হাসপাতালে নেয়ার পথে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এস আলম পরিবহনের...

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যানসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কুমিল্লা হাইওয়ে রিজিয়নে বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বৃক্ষরোপণ কর্মসূচির...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের...

আরও পড়ুন

কক্সবাজারের পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষ: হাসপাতালে নেয়ার পথে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এস আলম পরিবহনের একটি বাস ও একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে...

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ

দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব...

সাগরিকায় চসিকের অভিযানে ২০০ অবৈধ দোকান উচ্ছেদ

নগরের সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।রোববার (১৪ জুন) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

মিরসরাইয়ে বিয়ে বাড়িতে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় ইলেকট্রিক মিস্ত্রি নিহত

মীরসরাই উপজেলায় বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ শাকিল (২২) নামে এক তরুণ ইলেকট্রিক মিস্ত্রির।রবিবার (১৪ জুন) সকাল...