শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আনোয়ারায় শিশুকে ধর্ষণের চেষ্টার সময় হাতেনাতে যুবক ধরা

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার সময়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে অরুন দত্ত (২৩) নামে এক অটোরিকশাচালক ।  পরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

আটক অরুন দত্ত চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা গ্রামের নুনিয়া দত্তের ছেলে।

রবিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কৈখাইন গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দুই বছর আগে প্রেম করে বিয়ে করে চাতরী চৌমুহনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন তিনি।

শিশুটির বাবা বলেন, ‘আমার ১২ বছরের বয়সী মেয়ে বাড়ির পাশের দোকান থেকে নাস্তা আনতে বের হয়। কিছুক্ষণ পর সে না আসায় তাকে খুঁজতে বের হই আমি। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী বেড়িবাঁধের পাশে দেখতে পাই অরুন দত্ত আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় অরুন দত্তকে ধরলে সে অপরাধের কথা স্বীকার করে। তাই আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর বলেন, ‘আমি অরুন দত্তকে মেয়েটির পিছু নিতে দেখি, তারপর একটু পর দেখতে পাই নির্জন জায়গায় অরুন দত্ত মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করছে। এ অবস্থায় স্থানীয়রাসহ অরুন দত্তকে ধরে ফেলি।’

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, ‘অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক আটক রয়েছে । এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...