শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামের চার উপজেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যদিয়ে ভোট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী ও পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে ব্যালট ছিনতাই ও ধাওয়া পাল্টা ধাওয়া, বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে। 

দিনের শুরু থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় সংঘাত, সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে চার উপজেলাতেই। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এসব ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একটি কেন্দ্রের ভোট গ্রহণও স্থগিত হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১১টার দিকে এর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ‘দুই এমপির’ এলাকা আনোয়ারাতে। বরুমছড়া আখতারুজ্জমান উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরীর সমর্থকদের সঙ্গে কাজী মুজাম্মেল হকের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মামুন ও মির্জা জাহিদ নামে দুই সমর্থক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে উপজেলার হাইলধর ও বারশাত ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই প্রার্থীর মারমুখী অবস্থানের কারণে হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয় আধ ঘণ্টা। ওই কেন্দ্রে লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছিলেন দুই প্রার্থীর সমর্থকরা।

অপরদিকে ১ ঘণ্টা ৪০ মিনিট পার হতেই শতাধিক লোক হামলা চালায় পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ওই কেন্দ্রের ৫৫১টি ব্যালট পেপার, ৯টি ব্যালট বই, মার্কিং সিল ও অফিসিয়াল সিল ছিনতাই করে নিয়ে যায় তারা। এ ঘটনার পর তাৎক্ষণিক ভোট গ্রহণ বন্ধ করে দেন দায়িত্বরত প্রিসাইডিং অফিসার। এর কিছুক্ষণ পরই কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিরপাড়া হাজি হামিদুল হক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী জাহেদুল হক ও মোহাম্মদ শফিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আজগর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একজনকে করা হয়। ছুরি ও লোহার রড হাতে ঘোরাঘুরির সময় চরণদ্বীপ রজবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সামনে থেকে একজনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চন্দনাইশেও উত্তেজনা বিরাজ করলে সকাল থেকে প্রায় কেন্দ্র ছিলো ফাঁকা । এর পর বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে চন্দনাইশে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

আরও পড়ুন

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...