সোমবার, ৩ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলার প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ফাতেমা বেগম (৭৩) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বশির মোহাম্মদ সিকদার পাড়ার নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সোনা মিয়ার স্ত্রী ও ৮ সন্তানের জননী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফাতেমা বেগম নামে ওই বৃদ্ধা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। এরপর যে কোন সময় তার শয়নকক্ষের ভেতরে লোহার এঙ্গেলের সাথে শাড়ি প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয়। সকালে পরিবারের লোকজন খোঁজখবর নিতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিতকরা হয়। এর আগেও ওই বৃদ্ধা মানসিক বিকারগ্রস্তের কারণে একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...