শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

জনসমর্থনে এগিয়ে তৌহিদুল , চমক দেখাতে পারে মোজাম্মেল

মোহাম্মদ রিয়াদ হোসেন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ আজ । নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় । উপজেলায় চেয়ারম্যান পদের দুই প্রার্থীকে কেন্দ্র করে সরাসরি দ্বিধাবিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী স্থানীয় সাংসদ ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী। অপর প্রার্থী আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের অনুসারী। যে কারণে এই দুই প্রার্থীর নির্বাচন মূলত বর্তমান ও সাবেক মন্ত্রীর প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

জানা যায়,গত ১০ বছরে দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন তৌহিদুল হক চৌধুরী। ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতা প্রয়াত জালাল উদ্দিন আহমদকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে ২০১৪ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পঞ্চম ধাপে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি । সেই হিসেবে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে রয়েছে যথেষ্ট সুনাম। ১১টি ইউনিয়নে পরিচিত মুখ তৌহিদুল হক চৌধুরী। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কর্মকাণ্ড ও যোগাযোগ ব্যবস্থায় করেছে উন্নয়ন। অপরদিকে কাজী মোজাম্মেল হক বিগত সময়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক থাকলেও ১০ বছর ছিলেন না রাজনৈতিক মাঠে । তাই নতুন রাজনৈতিক কর্মীদের কাছে প্রায় অচেনা। তবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সমর্থিত প্রার্থী হওয়ায় ভোটে হতে পারে তার অভিষেক।

বর্তমান উপজেলা চেয়ারম্যান ও দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী বলেন, দুই মেয়াদে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও জনগণকে সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। এলাকার কোনো মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিত করেছি। এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতার টানে আবারও প্রার্থী হয়েছি। আশা করছি আমার কাজকে মানুষ মূল্যায়ন করবেন এবং অতীতের মতো আবারও ভোটের মাধ্যমে বিজয়ী করবেন।

অপর প্রার্থী কাজী মোজাম্মেল হক (আনারস প্রতীক) বলেন, কাজী মোজাম্মেল হক জানান, ভোটের প্রায় প্রস্তুতি সম্পন্ন করেছি। মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। প্রশাসন যদি সুষ্ঠু ভাবে নির্বাচন উপহার দিতে পারে বিজয় নিশ্চিত।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৯ মে’র নির্বাচনে আনোয়ারা উপজেলায় ২ লাখ ৩২ হাজার ভোটার ৭৪টি কেন্দ্রে নতুন উপজেলা চেয়ারম্যান বানাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী, ৬ জন ভাইস চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

আরও পড়ুন

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...