শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

১৭ টাকার জন্য আ.লীগ নেতার ছেলে ছুরিকাঘাতে খুন

বড় ভাই গুরুতর আহত, চমেক হাসপাতালে ভর্তি 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়ায় চায়ের দোকানের টাকা পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে মাহমুদুল হক (৩৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাহমুদুলের বড় ভাই জিয়াবুল হক (৩৫)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল মারা যান।

মাহমুদুল পেশায় দিনমজুর এবং একই ইউনিয়নের পূর্ব আজিমপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউল আলমের ছেলে। এ ঘটনায় পুলিশ একটি মোটরসাইকেল উদ্ধার করে।

মাহমুদুল হকের বাবা বদিউল আলম বলেন , আমার ছেলে মিঠার দোকান এলাকায় একটি মাছের খাদ্যপ্রস্তুতকারী মিলে দিনমজুরের কাজ করছিল। মিলের পার্শ্ববর্তী ফেরদৌসের চায়ের দোকানে চা পান বাবদ আমার ছেলের কাছ থেকে ১৭ টাকা পাওনা রয়েছে সওদাগর। এ পাওনা টাকা নিয়ে রোববার (২৬মে) আমার ছেলের সাথে চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে রায়হানের তর্কাতর্কি হয়। সোমবার (২৭মে) একই পাওনা টাকা নিয়ে পুনরায় তর্কাতর্কি হলে রায়হান আমার ছেলেকে লোহার রড দিয়ে মারতে উদ্যত হয়। পরে আমার বড় ছেলে এনাম দোকানে গিয়ে পাওনা টাকা পরিশোধ করে ঝগড়া মিটিয়ে দেয়। গতকাল (মঙ্গলবার) দুপুরে আমার ছেলে আবারও চায়ের দোকানে গেলে মীমাংসার বিষয়টি উপেক্ষা করে ফেরদৌসের ছেলে রায়হান মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা যোগে ২০/২৫ জনের কিশোর গ্যাং নিয়ে এসে আমার ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানিহাট আশ-শেফা হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বদিউল আলম আরও বলেন, আমার ছেলের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। আমি ছেলের খুনিদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ছুরিকাঘাতে দিনমজুর খুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, চায়ের দোকানে পাওনা টাকার বিষয়ে ছুরিকাঘাতের ঘটনায় দিনমজুর খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় ব্যবহৃত একটি মোটর সাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এখনও থানায় মামলা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

বিয়ের পরও নারীর সম্মতি কি অপ্রয়োজনীয় ?

বাংলাদেশে ধর্ষণ নিয়ে কথা বললে আমাদের চোখের সামনে সাধারণত...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

আরও পড়ুন

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...