সোমবার, ৩ আগস্ট ২০২৬

দুবাই পালানোর সময় ভিআইপি চোর তৌহিদ বিমানবন্দরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি ও গরু চুরির ঘটনার মুল হোতা তৌহিদ (৩১) কে দুবাই পালিয়ে যাবার সময় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল (২৭ মে) সোমবার বিকেলে তাকে চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করে নিয়ন্ত্রণে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ইন্সপেক্টর মো. দিদারুল ফেরদৌস। গ্রেপ্তার তৌহিদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের কারিয়াঘো গ্রামের আবুল কাশেমের ছেলে।

জানা যায়, গত ২০ জানুয়ারিতে সংঘটিত বোয়ালখালীর শাকপুরা এলাকায় পুলিশ পরিচয়ে প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের বৌদ্ধ বিহারের মূর্তিতে থাকা স্বর্ণের চেইন ও রকেট চুরির ঘটনায় করা ক্লু-লেস মামলায় এই ভিআইপি চোরকে পিবিআই পুলিশ গ্রেপ্তার করেন।

ওদিকে, বোয়ালখালীর ওই বৌদ্ধ বিহারে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা (নং-০৬) করেছিলেন প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শীল প্রিয় ভিক্ষু (৩৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাত ১টা ৪৫ মিনিটের সময় বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা গ্রামের বড়ুয়ার টেক এলাকার বৌদ্ধ বিহারে অজ্ঞাতনামা চার দুষ্কৃতিকারী প্রবেশ করেন।

প্রবেশ করেই বৌদ্ধ বিহারের সেবক অংসাই সিং মারমা (১৭) এর রুমের তালা ভেঙে দেশীয় অস্ত্রের ভয় দেখান। পরে তাঁকে জিম্মি করে মন্দিরের অধ্যক্ষের রুমে প্রবেশ করেন। তারপর তাৎক্ষণিক অধ্যক্ষের মোবাইল ফোন কেড়ে নেন।

এমন কি তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে সবাইকে এক রুমে বেঁধে ফেলেন। পরে স্টীলের আলমারির তালা খুলতে বাধ্য করেন। দুষ্কৃতিকারীরা আলমারীর তালা ভেঙে নগদ টাকা, বৌদ্ধ বিহারে মূর্তিতে রাখা স্বর্ণের চেইন, রকেট, টিপ, আইপিএস ও দান বাক্সের টাকা লুট করে নিয়ে যান।

পরে বোয়ালখালী থানা পুলিশ অনেক চেষ্টা করেও ক্লু লেস এ মামলার কোন রহস্য উদঘাটন বা কাউকে গ্রেপ্তার করতে না পারায় মামলাটি জেলা পিবিআই পুলিশের কাছে চলে যায়।

পরে পিবিআই পুলিশ সুপার নাজমুল হাসান ইন্সপেক্টর মো. দিদারুল ফেরদৌস কে মামলাটির তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেন। ওসি ফেরদৌস দীর্ঘ ৪ মাস তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয়ে গোপন সংবাদের মাধ্যমে বিদেশে পালিয়ে যাবার সময় তৌহিদ কে গ্রেপ্তার করেন।

জানা যায়, এর আগেও গত বছরের ২৯ ডিসেম্বর রাতে বোয়ালখালীর পশ্চিম শাকপুরার গ্রামের শাহ আমানত ভবনে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ভবনের ৮টি ফ্ল্যাট থেকে ১৩ টি মোবাইল, ৭ ভরি স্বর্ণ, নগদ টাকা ও জামা কাপড় লুট করে ডাকাত দল। যে ঘটনায় এখনো কোন মামলা করেনি তখন ভবন মালিক মো. সাবের (৫২)।

চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, ‘প্রশাসনের লোক পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি ও চুরির ঘটনায় মামলার সূত্র ধরে পিবিআই পুলিশ কাজ করছেন। শিগগরই চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

আরও পড়ুন

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...