শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ৪২% উপরে

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন গত ২১ মে কোন রকম সহিংসতা ছাড়া অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা দপ্তর হতে প্রাপ্ত ফলাফল সিটে দেখা যায় এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান   ও ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৪২.৬৮%। এছাড়া মহিলা  ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৪২.৬৫%।

প্রাপ্ত ফলাফল সীট বিশ্লেষণ করলে দেখা যায় শতকরা হারে  সবচেয়ে বেশি ভোট পড়েছে ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে ভোট পড়ার হার ৬৩.০৬%। অথাৎ এই কেন্দ্রের ১ হাজার ১ শত ৩৭ জন ভোটারদের মধ্যে ৭ শত ১৭ জন ভোটার ভোট দিয়েছেন, তৎমধ্যে ৩৯ টি ভোট অবৈধ বা বাতিল ঘোষণা করা হয়।

এইছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে একই ইউনিয়ন এর সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে ১ হাজার ২ শত ৮০ জন ভোটারদের মধ্যে ৭ শত ৪৫ জন ভোটার ভোট দিয়েছেন। বাতিল ভোট ২৮ টি। এই কেন্দ্রে ভোট প্রদানের হার ৫৮.২০%।

ফলাফল বিশ্লেষণে আরোও দেখা যায়, ৫০% এর উপর ভোট পড়েছে ওয়াগ্গা ইউনিয়ন এর শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, রাইখালী ইউনিয়ন এর নাড়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

অপরদিকে শতকর হারে সবচেয়ে কম ভোট পড়েছে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে৷ এই কেন্দ্রের ২ হাজার ১ শত ৮৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬ শত ১৮ জন ভোটার। এই কেন্দ্রের বাতিল ভোট ২০ টি। ভোট পড়ার হার ২৮ ২৭%।

এছাড়া ভোট প্রদানের হারে দ্বিতীয় সর্বনিন্ম কেন্দ্রটি হলো একই ইউনিয়ন এর কেআরসি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে ভোট পড়ার হার ২৯.৬০%। অথাৎ এই কেন্দ্রের ৩ হাজার ১ শত ৯৬ জন ভোটারদের মধ্যে ভোট দিয়েছেন ৮ শত ৪৬ জন ভোটার। বাতিল ভোট ১৮ টি।

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বলেন,  কাপ্তাইয়ে ভোট প্রদানের হার লক্ষ্যনীয়। শান্তিপূর্ণ পরিবেশ থাকায় ভোটাররা নির্বিঘ্নে এসে ভোট দিয়েছেন।

প্রসঙ্গত: কাপ্তাই উপজেলায় সর্বমোট  ৪৯ হাজার ৫ শত ২৮ জন ভোটার।  তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন। গত ২১ মে অনুষ্ঠিত নির্বাচনে  চেয়ারম্যান পদে নাছির উদ্দীন,  ভাইস চেয়ারম্যান পদে সুইপ্রু মারমা  এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী বিউটি হোসেন নির্বাচিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...