শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম  প্রতীক নিয়ে  চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: নাছির উদ্দীন। তাঁর প্রাপ্ত ভোট ৭৩৬২। তার নিকটতম প্রতিদ্বদ্ধি আনারস   প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী  পেয়েছেন ৬৯৭৩  ভোট। এছাড়া চেয়ারম্যান পদে অপর চেয়ারম্যান প্রার্থী ঘোড়া   প্রতীক নিয়ে সু্ব্রত বিকাশ তনচংগ্যা জটিল   পেয়েছেন  ৬০৪৭ ভোট

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে   বিজয়ী হয়েছেন সুইপ্রু মারমা। তাঁর প্রদত্ত ভোট ৮৫৯৭।   তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী টিউবওয়েল  প্রতীক নিয়ে আবদুল হাই খোকন পেয়েছেন ৮২৮৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে  অপর ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: কামাল উদ্দিন পেয়েছেন  ৩২৯২ ভোট এদিকে  মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলসি  প্রতীক নিয়ে  বিজয়ী হয়েছেন বিউটি হোসেন।  তাঁর প্রদত্ত ভোট ১০৩৯৯ ভোট।  তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী  ফুটবল প্রতীক নিয়ে ফারহানা আহমেদ পপি পেয়েছেন  ৯২৪৮ ভোট ।

মঙ্গলবার ( ২১ মে)  রাত ৮ টায়  ২০ মিনিটে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে এদিন শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত  ভোটগ্রহণ   অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান,  উপজেলার ৫ টি ইউনিয়নে  ২৪ টি ভোট কেন্দ্রে ১ শত ৩৬ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । কাপ্তাই উপজেলায় সর্বমোট  ৪৯ হাজার ৫ শত ২৮ জন ভোটার।  তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫ শত জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...