আনোয়ারা উপজেলায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও তিনদিন বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) উপজেলা কন্ফারেন্স রুমে উপজেলা হিসাবরক্ষণ অফিসার এর কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা হিসাবরক্ষক অফিসার মো. আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন।এ ব্যাপারে আনোয়ারা উপজেলা হিসাবরক্ষক অফিসার মো. আরিফুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী বিশেষ সেবা কার্যক্রম দেয়াসহ চলমান কার্যক্রমে সেবার মান বাড়ানো হয়েছে।
