রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

তালা ভেঙে ফাঁকা বাসায় চুরি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে আবাসিক এলাকার একটি বাসার তালা কেটে স্বর্ণালঙ্কার, টাকা ও প্রাইজবন্ড চুরির ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) নগরের চান্দগাঁও ও কোতোয়ালী থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক ভরি স্বর্ণ, চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি এবং ৫শ’ পিস ইয়াবা।

গ্রেপ্তাররা হলেন— আব্দুল্লাহ আল হৃদয় প্রকাশ রিফাত (২২) এবং মো. কামাল হোসাইন মুন্না (২৪)।

পুলিশ জানায়, গত ১৯ মার্চ চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসার দরজার তালা কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রাইজবন্ড নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ১৯ এপ্রিল রবিন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বলেন, ‘গ্রেপ্তার রবিনকে জিজ্ঞাসাবাদে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাই। সেই তথ্যের ভিত্তিতে গতকাল (বুধবার) কোতোয়ালী থানার সিআরবি এলাকা থেকে আসামি রিফাতকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবার চান্দগাঁওয়ের মেহেরাজখান চৌধুরী ঘাটা এলাকা থেকে আরেক আসামি কামাল হোসাইন মুন্নাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, ‘চুরির পর মালামালগুলো মূলত মুন্নার কাছেই ছিল। তারা মাদক ব্যবসার সাথেও জড়িত। আমরা মুন্নাকে গ্রেপ্তারের সময় চোরাই মালামাল এবং যন্ত্রপাতির পাশাপাশি ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী...

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে...

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...

জিয়া স্মৃতি কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু দেশ ও পরিবেশ পরিচ্ছন্ন করলেই হবে না, মানুষের মনও...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনি থেকে মোহাম্মদ মহসীন প্রকাশ মৌসুমী হিজড়া (৫২) নামে হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার রক্তাক্ত মরদেহ...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি জব্দ...