বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ কালে আটক ১

শংকর চৌধুরী , খাগড়াছড়ি প্রতিনিধি

বর্তমান আওয়ামীলীগ সরকারকে দখলদার ও উপজেলা ও সকল স্থানীয় সরকার নির্বাচনকে প্রতারণামূলক ডামি নির্বাচন উল্লেখ্য করে এ নির্বাচনকে বর্জন করার দাবি জানিয়ে খাগড়াছড়িতে লিফলেট বিতরণ কালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ মে ) বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাচন বর্জন করার জন্য লিফলেট বিতরণ কালে তাকে আটক করা হয়।

এর আগে গত দেড় দশক ধরে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করা হয়েছে দাবি করে খাগড়াছড়ি শহরে আসন্ন উপজেলা ও সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করার জন্য লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

আটকের বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর হাসান বলেন, বিএনপির আন্দোলনে সামিল হয়ে বর্তমান সরকারের সকল নির্বাচন বর্জন করার আহবানে সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা শহরে লিফলেট বিতরণ করলে পুলিশ একাধীকবার বাঁধা দেয়। বাঁধা না মেনে লিফলেট বিতরণ কালে ডিউটিরত পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নজরুল ইসলামকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের বিষয়ে পরে জানানো হবে।

গণতন্ত্র পুণরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামী ৮ মে থেকে শুরু হওয়া ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি গণতন্ত্র সকল ধাপের উপজেলা পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়ে আওয়ামীলীগ সরকারের পদত্যাগ দাবি করে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ আবছার, সাংগঠনিক সম্পাদক আবু তালেব ও জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মো. নজরুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় সরকার নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহবান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ কালে আটক জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি নজরুল ইসলামকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে তর্কবিতর্ক করতে দেখা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলামকে। আটক বিএনপি নেতা ছেড়ে দিতে পুলিশকে একাধীকবার লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান নজরুল ইসলাম অনুরোধ করলেও পুলিশ তার কথা না শুনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে ধরে থানায় নিয়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...