সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কক্সবাজারে আরসার আস্তানায় অভিযান, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেলসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা মূলত রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার করতেই ওই অস্ত্রগুলো মিয়ানমার থেকে এনে গহিন পাহাড়ে মজুদ করেছিলেন বলে জানায় র‌্যাব।

বুধবার (১৫ মে) ভোরে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লাল পাহাড় থেকে ওই আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

দেখা যায়, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন লাল পাহাড়; এর চারপাশেও পাহাড় আর পাহাড়। এসব পাহাড়ে গোপনে আস্তানা করেছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন। আর সেখানে মিয়ানমার থেকে অস্ত্র, গ্রেনেড, মাইন ও রকেট শেল এনে মজুদ করা হয়েছে।

র‌্যাব জানায়, বেশকিছু দিন ধরে ক্যাম্পে রোহিঙ্গাদের হেড মাঝিসহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যা করা হয়েছে। এরই প্রেক্ষিতে র‌্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পসংলগ্ন গহিন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার রাত ২টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে আর র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে।

পাহাড়ি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান রয়েছে। আর সেগুলো নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হচ্ছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, এখন পর্যন্ত দুজনকে আমরা গ্রেফতার করতে পেরেছি। তারাও এসেছে মিয়ানমার থেকে। মূলত তাদের দায়িত্ব দেয়া হয় ক্যাম্পে নাশকতা করার।

গত এক বছরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ কমান্ডার, গান কমান্ডারসহ শতাধিক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...