মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট যুবক, ঢাকায় ভর্তি

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে ডিস লাইনে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহাফুজ (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের সিডিএ’র টেক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহত যুবকের নাম মোহাম্মদ মাহাফুজ। সে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) শাইর মোহাম্মদ বেপারী বাড়ির মৃত লেয়াকত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল ৫ টার দিকে উপজেলার শিকলবাহার সিডিএ’র টেক এলাকার ডবস লাইনের তারে কাজ করছিলেন মাহাফুজ। তখন স্ট্যাণ্ড সিড়িঁতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে অসাবধানতা বশতঃ ক্যাবল তার ছুঁড়তে গিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে কিছু বুঝার উঠার আগেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। এতে ১১ হাজার ভোল্টেজের তারে শর্ট লেগে তাঁর শরীরের ডান হাত পুড়ে যায়। বাম হাত ও বুকেও কিছুটা আঘাত লাগে।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওদিকে, ডিস লাইনের প্রোপ্রাইটর নেছার আহাম্মদ বলেন, ‘মাহাফুজ ডিস লাইনে কাজ করার সময় আহত হয়নি। সে ইজিনেট ইন্টারনেট নেটওয়ার্কের কাজ করতে গিয়ে আহত হন।’

স্বভাবতই মাহাফুজ স্টার ক্যাবেল ডিসে লাইনম্যান হিসেবে কাজ করতেন বলে লোকজন জানান।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, ‘কর্ণফুলী থেকে আসা বিদ্যুৎস্পৃষ্ট আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন ঢাকায় নিয়ে গেছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...