বুধবার, ৫ আগস্ট ২০২৬

তীব্র তাপদাহে কাপ্তাইয়ে ছড়াগুলো শুকিয়ে গেছে, সুপেয় পানির সংকটে হাজারও মানুষ

ঝুলন দত্ত, কাপ্তাই।

তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টির ফলে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের প্রায় শতাধিক ছড়া শুকিয়ে গেছে। ফলে সুপেয় পানির সংকটে ভুগছেন হাজারও এলাকাবাসী। 

কিছু কিছু এলাকায় গভীর নলকুপ থাকলেও ছড়ায় পানি না থাকায় পানির স্তর নীচে নেমে যাওয়ায় প্রয়োজনীয় পানি পাচ্ছেন না এলাকাবাসী। ফলে দূরবর্তী নদী হতে খাবার পানি এবং ব্যবহারের পানি সংগ্রহ করে এলাকাবাসীকে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি কাজ সারতে হচ্ছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯ টা হতে সাড়ে ১১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিলছড়ি ছড়া, ভেলাপ্পা পাড়া ছড়া এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের জামাইছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, পাড়ার উপর বয়ে যাওয়া ছড়াগুলো শুকিয়ে গেছে। কোথাও এক ফোঁটা পানির দেখা মেলে নাই। পানির সংকটে হা হুতাশ করছেন এলাকাবাসী। এসময় এক কলস পানির জন্য কয়েক কি: মি: হেঁটে কর্ণফুলি নদী হতে পানি আনতে দেখা যায় এলাকাবাসীকে।

এসময় কথা হয় শিলছড়ির মহাজন পাড়ার বাসিন্দা তপন মারমা, খুকি ইসলাম এবং শিলছড়ি বাজারের মো: শাহআলম এর সাথে। তাঁরা এই প্রতিবেদককে জানান, সাধারণত মার্চ মাস হতে জুন মাসের আগ পর্যন্ত ছড়া গুলোতে পানি থাকেনা। থাকলেও সামান্য পরিমান থাকে। তবে এই বছরের অবস্থা ভয়াবহ। তীব্র তাপদাহে ছড়া গুলো শুকিয়ে গেছে। ফলে আমাদের এলাকার শত শত পরিবার সুপেয় পানির সংকটে ভুগছেন। কয়েক কি: মি: হেঁটে গিয়ে আমরা কর্ণফুলি নদী হতে খাওয়ার এবং ব্যবহারের পানি সংগ্রহ করছি। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই সংকট দূর হবে না।

শিলছড়ি মহাজন পাড়া ছড়া। ছবি: ঝুলন দত্ত।

চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জামাইছড়ি এলাকার বাসিন্দা ক্যাংমং মারমা এবং অথুই মারমা বলেন, ছড়ায় এখন পানি নেই। কর্ণফুলি নদীতে জোয়ার আসলে ছড়া দিয়ে একটু পানি আসে, আবার ভাটা পড়লে পানি নদীতে নেমে যায়। আমরা পানির জন্য খুব কষ্টে আছি।

১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার বলেন, আমার মৌজার অধীন দেবতাছড়ি ছড়া, ওয়াগ্গাছড়া, ফইরা মুরং ছড়া, নুনছড়ি, মধুছড়ি ছড়া সহ ১৫ টির অধিক ছড়া আছে। এছাড়া উপজেলার ৫টি ইউনিয়ন এ শতাধিক ছড়া আছে। তীব্র তাপদাহ এবং অনাবৃষ্টির ফলে এখন ছড়াগুলো শুকিয়ে গেছে। ফলে খাবার পানি সহ ব্যবহারের পানির সংকটে ভুগছেন হাজারও জনগণ।

১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আথুই তনচংগ্যা বলেন, আমার এলাকার রেশমবাগান ছড়াতে এক ফোঁটা  পানি নাই। এলাকাবাসী ছড়াতে গভীর গর্ত খুঁড়েও পানি পাচ্ছেন না।

২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, আমার ইউনিয়নের বালামছড়া, গ্রংরি ছড়া, কালামাইস্যা ছড়া, জগনাছড়ি ছড়া সহ অনেক ছড়া আছে। সব কটি ছড়াতে এখন পানি নেয়। তীব্র পানি সংকটে ভুগছেন এলাকাবাসী। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই সংকট দূরীভুত হবে না।

কাপ্তাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন বলেন, সাধারণত মার্চ এপ্রিল মাসে বৃষ্টি না হওয়ার কারনে ছড়া এবং ঝর্ণা গুলোর পানি শুকিয়ে গেছে। বৃষ্টি হলে পুনরায় পানির সংকট নিরসন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...