বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে

প্রিসাইডিং অফিসারকে মেরে রক্তাক্ত,৪ ইউনিয়নে নতুন নেতৃত্ব

একটির ফলাফল নিয়ে ধোঁয়াশা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ঈদগাঁওতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এসময়  মেহেরঘোনা শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা কেন্দ্রে চেয়ারম্যানের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এক প্রিসাইডিং অফিসারকে মেরে রক্তাক্ত করেছে বিক্ষুব্ধরা।

আহত প্রিসাইডিং অফিসারের নাম আনসারুল করিম। তিনি কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

আজ রবিবার রাতে মেহেরঘোনা বাজারে এ ঘটনা ঘটেছে।

এদিকে প্রথমবারের মতো ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ঈদগাঁও ইউনিয়নে সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ ইউনিয়নে আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউনিয়নে মাওলানা দেলোয়ার হোছাইন এবং ইসলামাবাদ ইউনিয়নে আব্দুর রাজ্জাক এমইউপি বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে পোকখালি ইউনিয়নের ফলাফল নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। আহত প্রিজাইডিং অফিসারকে বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, আলমগীর তাজ জনি পেয়েছেন ৪৯৩১ ভোট। মাওলানা দেলোয়ার হোছাইন পেয়েছেন ৪২১৫ ভোট। সোহেল জাহান চৌধুরী পেয়েছেন ৭৮৭০ ভোট।

এর আগে সকাল আটটা থেকে যথারীতি ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা ইউনিয়ন ভিত্তিক দায়িত্ব পালন করেন। বিজিবি, র্যাব ও পুলিশ দল নিরাপত্তা রক্ষায় কাজ করছে।সকালে প্রতিটি কেন্দ্রের নারী ভোটারদের উপস্থিতি ব্যাপক লক্ষ্য করা যায়। দুপুরে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর দুপুর জানান, এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। কোথাও জাল ভোটের খবর পাওয়া যায়নি। ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আনন্দিত। এবার ৩৭৫ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...