সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

কর্নেলহাটে হিট স্ট্রোকে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কর্নেল হাটে যাত্রীবাহী টেম্পোতে ‘হিট স্ট্রোকে’ এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে কর্নেল হাট শ্যামলী বাস কাউন্টারের সামনে নিস্তেজ অবস্থায় এক যাত্রীকে ধরাধরি করে নামিয়ে আনেন অন্যান্য যাত্রীরা।

মৃত মো. শুকুর আলী (২৫) লক্ষীপুর জেলার দালাল বাজারের হাজীবাড়ির মৃত মানিক মিস্ত্রির ছেলে। থাকতেন সীতাকুণ্ড জলিলের সিডিএ এলাকার বুলু মেম্বারের ভাড়া ঘরে। ফেসবুক পোস্ট দেখে তার মামা উপস্থিত হয়ে লাশ সনাক্ত করেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কেপায়েত উল্লাহ জানান, খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যায়। উপস্থিত লোকজন হিট স্ট্রোকে মারা গেছে ধারণা করলেও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে প্রকৃত মৃত্যুর কারণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল...

আরও পড়ুন

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের শরীরে পুশ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা...

চট্টগ্রামে আদালত এজালাসে বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিল আসামীরা

চট্টগ্রাম আদালত ভবনের এজলাস কক্ষে মামলার বাদীকে গলায় চুরি ডুকিয়ে দিয়েছে আসামীরা।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মেট্টাপলিটন ম্যাজিস্ট্রেট আদালত -৩ এর এজলাস কক্ষে...

আনোয়ারায় বনফুলের বর্জ্য ফেলা হচ্ছিল খালে , অর্ধলক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায়  বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা...