মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উপজেলা পরিষদ নির্বাচন

কাপ্তাইয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন   এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন  মনোনয়ন পত্র জমা করেছেন বলে জানা যায় কাপ্তাই উপজেলা নির্বাচন দপ্তর হতে। 

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন,  ৬ষ্ট কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিন ছিল  রবিবার ( ২১ এপ্রিল) বিকেল ৪ টা পর্যন্ত।   কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনলাইনে   উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন   এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন  মনোনয়ন পত্র    দাখিল করেছেন। মনোনয়ন পত্র বাছাইয়ের সময় আগামী ২৩ এপ্রিল মঙ্গলবার এবং ভোটগ্রহন ২১ মে।

এদিকে  রবিবার ৪ টায় কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত তালিকায় দেখা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে অনলাইনে যাঁরা যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, কাপ্তাই উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা এবং সাবেক জাতীয় দলের কৃতি ফুটবলার ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যাঁরা যাঁরা মনোনয়ন পত্র দাখি়ল করেছেন  তাঁরা হলেন কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন,   কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের   সদস্য ও সাবেক ইউপি সদস্য  সুইপ্রু মারমা,  কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা  প্রকৌশলী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা প্রকৌশলী মো: আরিফুল ইসলাম বাবু এবং চাষী কামাল।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপ্তাই উপজেলা শাখার  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ পপি এবং  রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক বিউটি হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...