বুধবার, ৫ আগস্ট ২০২৬

সম্প্রীতির বন্ধনে রাঙ্গুনিয়া অনেক এগিয়ে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শহরে বসবাসকারী নিজের নির্বাচনী এলাকা ও জন্মভুমি রাঙ্গুনিয়াবাসীর সাথে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের অন্যান্য এলাকার তুলনায় সম্প্রীতির বন্ধনে রাঙ্গুনিয়া অনেক এগিয়ে। আমাদের এলাকায় মুসলমান হিন্দু বৌদ্ধ চাকমা, মারমা, খ্রীষ্টান সব জাতি গোষ্ঠির সহাবস্থান। সারা বাংলাদেশে খ্রীষ্টানদের জন্য দুটো কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের জন্য আলাদা সান্ধ্যকালীন হল রয়েছে, তৎমধ্যে একটি আমাদের রাঙ্গুনিয়ায়। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ একটি জনপদ রাঙ্গুনিয়া।

শনিবার (২০ এপ্রিল) রাতে চট্টগ্রাম শহরে বসবাসকারী রাঙ্গুনিয়াবাসীর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

রাঙ্গুনিয়া সমিতি-চট্টগ্রাম, নগরীর সিরাজুদৌল্লাহ রোডের ওয়াইএনটি কনভেনশন সেন্টারে মিলন মেলা ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

ড. হাছান মাহমুদ বলেন, আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র। মানুষের মনন তৈরিতে পরিবেশের একটি বিরাট ভূমিকা থাকে। আপনারা দেখবেন, এলিট রিজিয়নের মানুষ একটু মেজাজি হয়, আবার শীত প্রধান দেশের মানুষ একটু শান্ত হয়, আর যেখানে সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা ঐ এলাকার মানুষ শান্ত প্রকৃতির হয়। রাঙ্গুনিয়ার চারিদিকে পাহাড়, পর্বত ও নদী দিয়ে ঘেরা। তাই রাঙ্গুনিয়ার মানুষ একটু শান্ত প্রকৃতির। এখানেও যে অন্যপ্রকৃতির মানুষ নেই, তা আমি বলবনা। তবে রাঙ্গুনিয়ার মানুষ অন্যান্য উপজেলার মানুষের থেকে শান্তিপ্রিয় এবং অতিথি পরায়ন।

চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি অন্যান্য উপজেলার সমিতি থেকে সম্পূর্ণ আলাদা এবং কার্যকর সমিতি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্নে যারা এই সমিতি গঠন করেছিল এবং এখন এটির সাথে যারা যুক্ত সকলকে আমি সাধুবাদ জানাই। রাঙ্গুনিয়ায় অনেক গুণি মানুষ তৈরি হয়েছে, সেটা ঢাকা বলেন, চট্টগ্রামে বলেন। রাঙ্গুনিয়ায় অনেক উন্নয়ন হয়েছে, যা আমরা এখন দেখতে দেখতে খেয়াল করতে পারছিনা। যে ছেলেটি ১৫ বছর আগে দেশের বাইরে গেছে সে এখন রাঙ্গুনিয়া আসলে বুঝতে পারে না যে, এইটা তার জন্মভুমি রাঙ্গুনিয়া।

তিনি বলেন, কাপ্তাই সড়ক দুইদিকে আরো ১৬ফুট প্রশস্ত করার উদ্যোগ নেয়া হয়েছে এবং এইখানে যাতে পরিবেশের ক্ষতি না হয় সে জিনিসটিও খেয়াল রাখা হচ্ছে। আমি রাঙ্গুনিয়ার হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং আমার কাছে যে গিয়েছে কাউকে ফেরত দিইনি। গত ১৫টি বছর রাঙ্গুনিয়ার মানুষ আমাকে যে নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছেন, সেজন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। এর প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার কাছে নেই।

রাঙ্গুনিয়া সমিতি- চট্টগ্রাম এর সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে রাঙ্গুনিয়াবাসীর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ভিসি ড. রফিকুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ড. ড. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিন বোধি ভিক্ষু, ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপিকা এডভোকেট কামরুন নাহার বেগম, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, ব্যবসায়ি আবদুর রাজ্জাক, ডা. এটিএম রেজাউল করিম, ডা. মো সেলিম, এডভোকেট সেকান্দর চৌধুরী, আবদুল জব্বার, এডভোকেট নিখিল নাথ ও ফারুখ হোসেন তালুকদার প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...