মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়া বদরখালী ইউনিয়নে হত্যাকাণ্ডের ঘটনায় মো. শাকিল আহমদকে (২৪) গ্রেপ্তার করছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমিরখালী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার মো. শাকিল আহমদ বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লম্বাখালী পাড়ার মৃত সোলাইমান আহমদের ছেলে।

জানা যায়, গত ৬ এপ্রিল বদরখালী জেটিঘাট স্টেশন থেকে মাতারবাড়ি পাড়ার জিদান আল নাহিয়ানের মোটরসাইকেলে চড়ে টুটিয়াখালী পাড়ায় ফিরছিলেন ছোটন ও ফজলে হাসান। টুটিয়াখালী পাড়ায় পৌঁছালে মসজিদের পাশের একটি দোকান থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে জিদানের হাঁটুতে গুলি লাগে। মোটরসাইকেল থামিয়ে কারা গুলি করেছে তা দেখতে যান দু’জনে। তখন তাদের ওপর হামলা করে কুপিয়ে দু’জনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে ছোটনের বাম হাতের কব্জি ও ফজলে হাসানের ডান পা কেটে মোটরসাইকেলের পাশে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলে হাসান মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় ছোটন চিকিৎসা নেন। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এসআই মো. মেহেদি হাসান বলেন. হত্যা মামলার পলাতক আসামি শাকিল আহমদ বদরখালীর ৯ নম্বর ওয়ার্ডের আমিরপাড়ায় অবস্থান করছে বলে খবর পাই। এই সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার শাকিল আহমদকে  শুক্রবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ইতিপূর্বে আরও দুইজনকে আটক করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...