মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আনোয়ারায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারা উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম , বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, প্রধান সমন্বয়ক ও সদস্য সচিব হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বডুয়া, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুর রহমান ভূইয়া ।

উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার দোলন কান্তি দাশের সঞ্চালনায় সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা:শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৫০টি স্টল রয়েছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বডুয়া।অনুষ্ঠানের শেষ পর্বে বাছুর, গাভী, ষাড়, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, পোষা প্রাণীকে তিন ভাগে ভাগ করে পুরস্কার প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

আরও পড়ুন

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...