সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ফিরিঙ্গিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষামন্ত্রীর সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক

নগরের ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের আওতাধীন এয়াকুবনগর ও টেকপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আফসার উদ্দিন মিঠু, খ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী খোকন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, মাননীয় শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ রাহুল দাশ, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদ, চাঁন্দগাও থানা ছাত্রলীগের সভাপতি নূরুর নবী শাহেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দিন খন্দকার প্রমুখ।

এই সময় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল করোনা মহামারী থেকে শুরু করে যেকোন সংকটে তাঁর নির্বাচনী এলাকার মানুষের পাশে ছিলেন। আগুন লাগার খবর পাওয়া মাত্র তিনি সার্বক্ষণিক খবর রাখছিলেন।

তিনি আজকে ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন যাতে আছে চাল- ৩ কেজি, তেল- ১ লিটার, চনা- ১ কেজি, চিড়া- ৫০০ গ্রাম, চিনি- ৫০০ গ্রাম, লাচ্ছা সেমাই- ১ প্যাকেট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।তিনি...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...