রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ইসরায়েলে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যে বেড়েছে ফ্লাইট সমস্যা

চট্টগ্রাম নিউজ ডটকম

ইসরায়েলে ইরানের ড্রোন ও মিসাইল হামলার পর ইউরোপ এবং এশিয়ার মধ্যে বিমান চলাচলের বিকল্প রুটগুলোতে উড়োজাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে ফ্লাইট সমস্যায় পড়েছে বৈশ্বিক বিমান সংস্থাগুলো।

সোমবার (১৫ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের ৩০০ এর বেশি মিসাইল ও ড্রোন হামলার ঘটনায় এভিয়েশন খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিগত দুই দিনে কমপক্ষে ডজনখানেক এয়ারলাইন্স ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে বাধ্য হয়। এর মধ্যে কান্তাস, জার্মানির লুফথানসা, ইউনাইটেড এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া রয়েছে।

ওপিএস গ্রুপের প্রতিষ্ঠাতা মার্ক জির মতে, ১১ সেপ্টেম্বর, ২০০১-এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর এটিই বিমান ভ্রমণে সবচেয়ে বড় একক বাধা। প্রতিষ্ঠানটি আকাশপথ ও বিমানবন্দরগুলো পর্যবেক্ষণ করে থাকে।

জি রয়টার্সকে বলেছেন, ‘২০০১ সালের পর থেকে আকাশ পথে আমাদের এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি। এই সমস্যা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।’

ইরানের আকাশপথ ইউরোপ ও এশিয়া ভ্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি এখন দুটো কার্যকর বিকল্প রুট তুরস্ক অথবা মিসর ও সৌদি আরবের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে।

ইসরায়েল শনিবার (১৩ এপ্রিল) আকাশসীমা বন্ধ করে দেয়। রোববার (১৪ এপ্রিল) পুনরায় আকাশসীমা খুলে দেয়ার আগে জর্ডান, ইরাক ও লেবাননও তাদের অঞ্চলে পুনরায় ফ্লাইট চালু করে।

মধ্যপ্রাচ্যের এমিরেটস এয়ারলাইন্স, কাতার ও ইতিহাদ এয়ারওয়েজ রোববার বলেছে, তারা এ অঞ্চলে পুনরায় কার্যক্রম শুরু করবে। এক্ষেত্রে তারা কিছু ফ্লাইট বাতিল ও পুনরায় শিডিউল করবে।

এভিয়েশন বিশেষজ্ঞ ব্রেন্ডন সবি বলেছেন, সর্বশেষ অস্থিরতায় যাত্রীদের চাহিদা প্রভাবিত হওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়। যদি রাজনৈতিক পরিস্থিতি ও সংঘাত বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে কিছু মানুষ ভ্রমণ নিয়ে উৎকণ্ঠিত হবে। কিন্তু এটি এখনো ঘটেনি।

উল্লেখ্য, শনিবার (১৩ এপ্রিল) মধ্যরাতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বহুদিনের বৈরিতা থাকলেও এবারই প্রথমবার সরাসরি ইসরায়েলে হামলা চালালো দেশটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসির পাড়া এলাকায় এ...