মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইছে

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন , আজ পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী ধর্মীয় সামাজিক অনুষ্ঠান বিজু, বৈসু,সংগ্রাই ও নববর্ষ উদযাপন করছে অথচ পার্বত্য অঞ্চলে এমন এক সময় আমরা অতিবাহিত করেছি যখন ধনী, গরিব পার্বত্য অঞ্চলের অস্থিতিশীল পরিবেশের কারণে নিজ নিজ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন করতে পারেনি। পার্বত্য চট্টগ্রামের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় আজ পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইছে। সকল সম্প্রদায় আজ বর্ণাঢ্য আয়োজনে তাদের নিজ নিজ ধর্মীয় সামাজিক অনুষ্ঠান পালন করছে। যেকোনো মূল্যে শান্তি সম্প্রীতি অটুট রেখে দেশকে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 

আজ শনিবার ( ১৩ এপ্রিল) রামগড় বিজয় ভাস্কর্যের সামনে বিকেল পাঁচটায় মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রায়ের শোভাযাত্রার শুভ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় মারমা উন্নয়ন সংসদের আয়োজনে সাংগ্রাই উদযাপনের বিভিন্ন পর্যায়ের অনুষ্ঠানমালায় খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা, মানিকছড়ি, লক্ষীছড়ি, গুইমারা, মহালছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও তরুণ তরুণীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সাংগ্রাই অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বিশেষ অতিথি গুইমারার পদাতিক ও রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি রামগড় স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জল কেলির উদ্বোধন করেন এবং মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন ও মারমা সম্প্রদায়ের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে অতিথিরা মারমা সংস্কৃতির বর্ণাঢ্য সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন।

এ সময় খাগড়াছড়ি ডিজিএফআই কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ আরিফ এ এফ ডব্লিউ সি, পিএসসি, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহীদুজ্জামান, জেলা পুলিশ সুপার মুক্তাধর পিপিএম( বার),খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরি চৌধুরী, খাগড়াছড়ি মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, পৌর মেয়র রফিকুল আলম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...