শনিবার, ২৭ জুন ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মিরসরাইয়ের জাহাঙ্গীরের

সাফায়েত মেহেদী,মিরসরাই

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মিরসরাইয়ের জাহাঙ্গীর আলম ভূঁইয়া ( ৪৭) নামে এক প্রবাসী নিহত হয়েছে। সে উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়া গ্রামের হেঞ্জু ভূঁইয়া বাড়ির জালাল আহম্মদ ভূঁইয়ার ছেলে। বর্তমানে তার মরদেহ সেখানকার একটি হাসপাতালে রয়েছে।

জাহাঙ্গীর আলমের ভাতিজা মোহাম্মদ তারেক জানান, বৃহস্পতিবার সৌদী আরবের মদিনায় আমার চাচাকে বহন করা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান। পরে উনার সহপাঠিরা বাড়িতে খবর দেন। বাড়িতে যখন সবাই ঈদের আনন্দে ব্যস্ত তখন এই দুঃসংবাদ শুনে খুব কষ্ট লাগছে। তিনি প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। সেখানে ওয়ার্কসপ রয়েছে। এখন মরদেহ একটি হাসপাতালে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য কামরুল হাসান শিবলু বলেন, আমার ওয়ার্ডের জাহাঙ্গীর আলম নামে এক সৌদি প্রবাসী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সৌদিতে এক সপ্তাহ সব সরকারি অফিস বন্ধ থাকবে। অফিস খুললে মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। জাহাঙ্গীর ভাইয়ের স্ত্রী ও দুটি মেয়ে রয়েছে বলে জানান তিনি।

খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, প্রবাসী জাহাঙ্গীরের মরদেহ দেশে আনতে আমার পরিষদ থেকে প্রয়োজনীয় কাগজপত্র লাগলে আমি সহযোগিতা করবো। জীবিকার টানে প্রবাসে গিয়ে এভাবে মারা যাওয়ায় তার জন্য খুব খারাপ লাগছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক এক মহিলা সমাবেশ আজ...

জুলাই অভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটের ফাইনালে এফএমসি এবং সিটি কর্পোরেশন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার...

ঢাকা-বেইজিং ১৫ দফা যৌথ ঘোষণা, তিস্তা প্রকল্পে সহায়তা দেবে চীন

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) সহায়তা...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া...

আরও পড়ুন

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

লামা পৌরসভার ১১ কোটি টাকার বাজেট ঘোষণা

বান্দরবানের লামা পৌরসভাকে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬ শত ১৩...

ঘুমধুম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও বাংলা মদ উদ্ধার, আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে...

চসিকের নামে চাঁদাবাজির অভিযোগ, রানী রাসমণি ঘাটে উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নামে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে পতেঙ্গা আউটার রিং রোডের পশ্চিমে অবস্থিত রানী রাসমণি ঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (২৫...