মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ে জাহিদ হাসান জয়(২২) নামে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার(৯ এপ্রিল)  সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের নতুনবাজার এলাকায় মোঃ নবী হোসেন এর ভাড়া বাসার ৩ তয় তলায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সে বিএসপিআই  এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৭ম শিফটে অধ্যয়নরত ছিলো । জয় ময়মসিংহের ঈশ্বরগঞ্জে দত্ত পাড়ার  মোঃ দুলাল উদ্দিন এবং  মোছাঃ তাহেরা খাতুন দম্পতির ছেলে বলে জানান বিএসপিআই এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইমাম আলী।

ভবনের মালিক কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক  মোঃ নবী হোসেন জানান, ছেলেটি আমার বাসায় একা ভাড়া থাকতো। সেই অত্যন্ত ভদ্র প্রকৃতির ছেলে,নিয়মিত ভাড়া পরিশোধ করতো। কিন্তু কেন সেই আত্মহত্যা করেছে সেই বিষয়ে বলতে পারছি না।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,  আমরা ধারণা করছি সম্ভবত গত ৬ এপ্রিল শবে কদর এর রাতে আনুমানিক ১০ টার দিকে ছেলেটা আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তদন্ত করে বিষয়টি নিশ্চিত করা যাবে।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে ওসি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...