মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি, আহত ৪

অনলাইন ডেস্ক

সাতকানিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় দুই মহিলাসহ ৪জন গুলিবিদ্ধ হয়েছেন। 

সোমবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা নেয়ামত আলী পাড়ায় এ ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনজনই বয়োবৃদ্ধ।

হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন, দিলুয়ারা বেগম (৫৫), আবুল হাসেম (৬৫), মনোয়ারা বেগম (৫০) ও সিফাতুল ইসলাম (২৪)।

অবস্থা গুরুতর হওয়ায় গুলিবিদ্ধ চারজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, এওচিয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক ও বর্তমান চেয়ারম্যান আবু ছালেহ’র মধ্যে দ্বন্দ্ব-সংঘাত লেগে আছে। এরই পথ ধরে সোমবার রাত ১০টায় একটি সশস্ত্র দল অতর্কিতভাবে ছোট মানিকের বাড়িতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অস্ত্রধারী দলটি ছোট মানিকের বাড়ির সামনে গিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে গুলিবিদ্ধ হন মানিকের মা , বাবা, চাচী ও চাচাত ভাই ।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...