বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় ড্রাইভারসহ কেএনএফের ৪ সদস্য আটক, গাড়ি জব্দ

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় গত ৩ এপ্রিল সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির সময় ব্যবহৃত গাড়ির ড্রাইভারসহ কেএনএফের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৭ এপ্রিল (রবিবার) পৃথক দুটি অভিযানে একটি বোলেরো গাড়ি সহ গাড়ির ড্রাইভার মোহাম্মদ কফিল উদ্দিন সাগরকে (২৮) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এরপর একই দিন রাত ১০ টায় জেলা সদরের রেইসা চেকপোস্ট এলাকা থেকে ঐদিনের হামলার সাথে সরাসরি জড়িত আরো ৩ জন কেএনএফ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

তারা হলেন, ভানুনুন নুয়াম বম। সে রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়া ৬নং ওয়ার্ডের জিংচুন নুং বমের ছেলে।

অপর দুইজন হলেন-জেমিনিউ বম ও আমে লনচেও বম। তারা দুইজন সম্পর্কে ভাই বোন। তারা থানচি উপজেলার ৯নং ওয়ার্ড সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বম এর সন্তান।

গ্রেফতারকৃতদের বিষয়ে নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন জানান, তাদেরকে ৭ এপ্রিল রবিবার বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত পড়ে জানাবো।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার সৌকত শাহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত গাড়ির ড্রাইভার ও তিনজন কেএনএফ সদস্য আটকের বিষয়ে নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ পক্রিয়াধীন সহ চলমান অভিযান অব্যাহত আছে বলে জানান।

এদিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক শেরন পাড়া হতে সশস্ত্র সংগঠন কেএনএফ এর প্রথম সারির সমন্বয়ক, ব্যাংক ডকাতি, অস্ত্র লুটের ঘটনার পরামর্শক চেওসিম বমকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল রবিবার বিকেলে জেলা পরিষদে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এদিকে রুমা ও থানচি উপজেলায় চলমান পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সাঁজোয়া যান এপিসি আনা হয়েছে এ দুই উপজেলায় ।যা দিয়ে ঝুঁকিপূর্ণ এলাাকায় টহল দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...