মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কেএনএফ এর প্রথম সারির নেতা চেওসিম বম আটক

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলার সুয়ালক শেরন পাড়া হতে সশস্ত্র সংগঠন কেএনএফ এর প্রথম সারির সমন্বয়ক, ব্যাংক ডাকাতি,অস্ত্র লুটের ঘটনার পরামর্শক চেওসিম বম কে আটক করেছে যৌথ বাহিনী। 

গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে,সেনাবাহিনীর সহযোগিতায় র‍্যাব অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

তাকে আটকের বিষয়ে রবিবার(৭ এপ্রিল) বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং করে র‍্যাব-১৫।

প্রেস ব্রিফিং এ র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের সুয়ালকে অভিযান পরিচালনা কালে তার বাসা চারপাশ থেকে ঘিরে ফেলা হয়,তার পাকা একতলা বিল্ডিং এ তাকে খোজাখুজি করে কোথাও পাওয়া না গেলে,তার বাসায় থাকা ছোট একটি স্টিলের স্টাকচার খুঁজে পাই। তার পরিবারের সদস্যরা সেটা খুলতে অসহযোগীতা করলেও সেটা আমরা খুলে তার ভেতরে ছোট একটি কুঠুরি ছিলো সেখান থেকে তাকে আমরা আটক করতে সমর্থ হই।

তিনি আরো বলেন ২০১৪-১৫ এর দিকে ৬ টি নৃ-গোষ্ঠীকে নিয়ে কেএনডিও নামে স্যোশাল অর্গানাইজেশন গঠন করা হয় চেওসিম বম কেএমএফ এর সৃষ্টির প্রথম দিকের কেএনডিও এর চেয়ারম্যান।

তিনি বলেন কেএনডিও থেকে সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে কেএনএফ গঠন করে।

তিনি জানান ২০২২ সালে জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া নামে একটি সশস্ত্র জঙ্গি সংগঠন কে টাকার বিনিময়ে অস্ত্র ও প্রশিক্ষণের বিষয়টিও এই চেওসিম বমের বাসায় বসে আর্থিক কালেকশন গুলো করা হতো।

এছাড়া কেএনএফ এর নাশকতার সাথে জড়িতদের তার ও তার আত্মীয় স্বজনদের বাসায় রাখা হতো।

ব্যাংক ডাকাতি,অস্ত্র লুটের ঘটনায় জড়িত কয়েকজন ঘটনার আগে তার বাসায় এসেছিলো কয়েকদিন থেকেছিলো,সে সংগঠনের জন্য বিভিন্ন জায়গা হতে টাকা কালেকশনের কাজ করতো।অভিযানে র‍্যাব তার বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম সহ ২ টি এয়ারগান জব্দ করে।একসময় র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন পার্বত্য এলাকায় শান্তি ফিরে না আশা পর্যন্ত আমাদের অভিযান চলবে।

এসময় আরো উপস্থিত ছিলেন র‍্যাব-১৫,উপ অধিনায়ক, মেজর মোহাম্মদ শরীফুল আহসান, কোম্পানি অধিনায়ক সিপিসি-৩,স্কোয়াড্রন লিডার তৌহিদুল মুবিন খান।

প্রসঙ্গত রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি,অস্ত্র লুটের ঘটনায় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা প্রদানের পর বান্দরবান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সহ সামরিক বাহিনীর উর্ধতন কর্মকর্তা বৃন্দের সমন্বয়ে প্রতিনিধি দল,এদিকে আজ বান্দরবানে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কম্বিং অপারেশন পরিচালনার বিষয়ে নির্দেশনা দিতে বৈঠক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা বাংলাদেশের মাটিতে কোন অস্ত্রধারী সন্ত্রাসীদের স্থান হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...