মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে মুদি দোকানদারকে মেরে টাকা ও মোবাইল ছিনতাই

কর্ণফুলী প্রতিনিধি

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকার এস আলম সুগার মিলের পাশের সড়কে মুদি দোকান থেকে ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে ৫০ হাজার টাকা খোয়ালেন দিদারুল ইসলাম (৩২) নামে এক যুবক।

গুরুতর আহত ঐ যুবককে স্থানীয়রা উদ্ধার করে সাউথ চট্টগ্রাম হাসপাতালে পাঠান। আহত যুবক উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের আরবান হাজী বাড়ির আবুল কালামের ছেলে।

শনিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময় সাধারণত সড়কে লোকজন কম ছিলো। কারণ শবে কদরের নামাজের তাড়া ছিলো সকলের। এমন সময় ছিনতাইকারীরা পথরোধ করে যুবককে মেরে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মহিউদ্দিন (৩৪) জানান, রাত সাড়ে ৮টার সময় আমি বাসার দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি এস আলম সুগার মিলের সামনের রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশার গতিরোধ করে এক যুবককে টানাহেঁচড়া করতেছে।

আমি গাড়ি থেকে নেমে ওদিকে যেতেই ছিনতাইয়ের শিকার দিদারুল ইসলামকে ছেড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ততক্ষণে তাঁকে মারধর করে টাকা ও মোবাইল নিয়ে ফেলে। যদিও সে চিৎকার করায় আমি গিয়েছিলাম। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিলাম।

পথচারী মহিউদ্দিন আরও বলেন, জেনেছি আহত যুবক দিদার একজন মুদি দোকানদার। সে ইছানগর ডায়মন্ড সিমেন্ট রোডে মুদি দোকান করেন। এশারের পর দোকান বন্ধ করে নামাজ পড়ার জন্য বাসার দিকে ফিরছিলেন। এ সময় ছিনতাইকারীর কবলে পড়েন।

এ বিষয়ে কর্ণফুলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘আমরাও বিষয়টি শোনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...