মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শিগগিরই নয়াহাট সেতু নির্মাণ করা হবে: অর্থপ্রতিমন্ত্রী

জে. জাহেদ, সিনিয়র প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থপ্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, ‘চরপাথরঘাটা ইউনিয়নের নয়াহাট সেতু নিয়ে দীর্ঘদিন এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। পায়ে হেঁটে যেতেও মানুষের কষ্ট হয়। আমি কর্ণফুলী এলাকার মানুষের অসুবিধার কথা শোনে শিকলবাহা খালের ভাঙন ও বেড়িবাঁধ পরিদর্শন করেছি। এখন নয়াহাট সেতু দেখতে আসলাম। যেহেতু এখানকার স্থানীয় নেতারা বিষয়টি জানিয়েছেন। সুতরাং আমি বিশ্বাস করি আন্ডার প্রমিসিং এর মাধ্যমে জনগণের স্বার্থে নয়াহাট সেতু নির্মাণ করা হবে। অবশ্য জনগণের জন্য যেটা ভালো হয় সেটাই আমি করব।’

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১টার সময় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট নয়াহাট সেতু পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিন তিনি শিকলবাহা খালের ভাঙন ও বেড়িবাঁধ পরিদর্শন করেন।

অর্থপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি চাইলেই একা একা তো একটি সেতু নির্মাণ করতে পারব না। এভাবে তো সরকার চলে না। বিভিন্ন সংস্থার সাথে শিগগিরই কথা বলবো। এখানে এলজিইডি আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, বাজেট ও বরাদ্দের বিষয় রয়েছে। তাঁদের সাথে আলোচনা করে কিভাবে নয়াহাট সেতুটি করা যায়। সেটাই করব ইনশাআল্লাহ।’

পথসভায় অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত, উপজেলা সহকারি কমিশনার ভূমি পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শিকলবাহার ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম সালেহ, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধার ইউপি চেয়ারম্যান নুরুল হক, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জকির আহমেদ মামুন, ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল চৌধুরীসহ চরপাথরঘাটা ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাগণ।

জানা যায়, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের লোহার পাটাতনে তৈরি নয়াহাট সেতুটি দীর্ঘ ২৮ বছরেও পাকা হয়নি। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বরে চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুন্নবীর অনুরোধে চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক আতাউর রহমান খান কায়সার কাছে নয়াহাট সেতু তৈরির দাবি তোলেন সংগঠনটি।

পরে ১৯৯৮ সালে সেতু তৈরি শুরু হয়। ২০০০ সালের ২৯ জানুয়ারি সেতুটি উদ্বোধন করেন তখনকার মেয়র মহিউদ্দিন চৌধুরী। এর আগে ১৯৯৫-৯৬ সালের দিকে স্থানীয় মানুষেরা নির্মাণ করেছিলেন কাঠের সাঁকো। যে সেতু দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা কোনমতে সাকোঁ পার হয়ে মসজিদে যেতেন।

ওই একই অনুষ্ঠানে সিটি কর্পোরেশন মেয়র নয়াহাট সেতু ছাড়াও যাত্রী ছাউনী, আয়ুব বিবি স্কুল এন্ড কলেজ তৈরিতে এগিয়ে এসেছিলেন বলে মুক্ত বিহঙ্গ ক্লাবের নেতারা জানান।

এরমধ্যে ২০২০ সালের ১৭ নভেম্বরে নয়াহাট সেতুটি পাকাকরণের দাবিতে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছিলেনও ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’।

পুরো কর্ণফুলী জুড়ে এখন কানাঘুষা চলছে পিতার স্বপ্ন বাস্তবায়নে ২৮ বছর পরে হলেও অর্থপ্রতিমন্ত্রী চরপাথরঘাটার দুঃখ ঘুচাতে এগিয়ে এসেছেন।

কেননা, আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৬ সালে একই সেতু দেখতে এসেছিলেন বর্তমান অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি’র পিতা তৎকালিন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক আতাউর রহমান খান কায়সার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...