মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পটিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ৪ হাজার মানুষ 

নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পটিয়ায় পাহাড় ও মাটি কাটা, সন্ত্রাসী ও চাঁদাবাজি চলবে না। অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। 

পটিয়ার ইতিহাস, ঐতিহ্য, ক্রীড়া, সংস্কৃতি ও মর্যাদা ফিরিয়ে আনতে হবে। পটিয়ার তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠন গুলোকে ঢেলে সাজানো হবে।

তিনি বৃহস্পতিবার (৪ এপ্রিল) পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ৪ হাজার মানুষের মাঝে ঈদ উপহার দলীয় নেতাকর্মীদের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।

পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা একেএম এ আব্দুল মতিন চৌধুরী, চৌধুরী মাহবুবুর রহমান, পটিয়া পৌরসভা মেয়র আইয়ব বাবুল, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির সদস্য সত্যজিৎ দাশ রুপু, জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ফারুক, সদস্য রাশেদ মনোয়ার, মোজাহেরুল আলম চৌধুরী, নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, শাহদাত হোসেন ফরিদ, মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, মৎসজীবি লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির, চেয়ারম্যান যথাক্রমে আবুল কাশেম, এম এ হাশেম, রনবীর ঘোষ টুটুন, এস এম ইনজামুল হক জসিম, জাকারিয়া ডালিম, মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম খান টিপু, মোঃ বখতিয়ার উদ্দিন, সরোজ কান্তি সেন নান্টু, মাহবুবুর হক চৌধুরী, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, রিটন নাথ মাস্টার, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, পৌরসভা ছাত্রলীগ সভাপতি অজয় শীল।

তিনি আরো বলেন, পটিয়ার সাংস্কৃতিক ও খেলাধুলা চর্চার পরিবেশ সৃষ্টি করতে হবে। এবারের একুশে বই মেলার মধ্য দিয়ে আমরা পটিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পটিয়ায় সাংস্কৃতিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছে। যার কারণে আগের অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন তারা তাদের পেশা ছেড়ে দিয়ে বিকল্প পেশা খুঁজে নিতে হয়েছে। আগামী ১৩, ১৪ ও ১৫ এপ্রিল তিন দিন ব্যাপী পটিয়া স্কুল মাঠে বৈশাখী মেলার আয়োজন করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...