সোমবার, ১৭ আগস্ট ২০২৬

আমরা ভাইকে ফেরত চাই-অপহৃত ব্যাংক ম্যানেজারের ভাই মিজান

মো: শহীদুল ইসলাম রানা, বান্দরবান

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা সোনালী ব্যাংক শাখার ম্যানেজার নিজামুদ্দিন কে অপহরণের ৪৮ ঘন্টা পার হলেও এখনো তাঁকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে অপহৃত ব্যাংক ম্যানেজারের ভাই মিজানুর রজমান জানিয়েছেন, তাঁরা ভাইকে সুস্থ্য ভাবে ফেরত চান। এজন্য ঘটনার পর হতেই তাঁকে উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি।

এ প্রসঙ্গে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বলেন, পাহাড়ি সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের হামলায় অস্ত্র লুট ও ব্যাংকের ম্যানেজার কে অপহরণের ঘটনায় এখনো কোন মামলা করা হয়নি।

এদিকে অপহৃত ব্যাংক ম্যানেজার বড় ভাই মো. মিজানুর রহমান বলেন, ‘এখনো পর্যন্ত পরিবার বা আমাদের কারো সাথে ভাইয়ের যোগাযোগ হয়নি। আমরা আমাদের ভাইকে ফেরত চাই। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছে।’

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। আমরা ভাইকে সুস্থ্য ভাবে ফেরত চাই।’

ওদিকে, নাম প্রকাশ না করার শর্তে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন এর পারিবারিক সুত্রে জানা যায়, কে বা কারা মোবাইল ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে কল করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইতিমধ্যে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার সোনালী ব্যাংকের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক বান্দরবানের ডেপুটি জেনারেল ম্যানেজার ওসমান গনি।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘ঘটনার পর উচ্চ পর্যায়ের তদন্ত টিম ঘটনাস্থলে গিয়েছে। আমরাও পরিদর্শন করেছি। তবে অপহরণকারীদের কারো সাথেই এখনো কোন যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের কোন ধরনের দাবীর বিষয়েও আমার জানা নেই।

তিনি আরও জানান, ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের জন্য যৌথ বাহিনী মাঠে কাজ করছেন। ইতিমধ্যে উপজেলার ব্যাংক গুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রুমা উপজেলায় সোনালী ব্যাংকে হামলার ঘটনায় ব্যাংকের ভোল্ট ভেঙ্গে কোন টাকা সন্ত্রাসীরা নিতে না পারলেও ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিন কে অপহরণ করে নিয়ে যান।

পরের দিন থানচি উপজেলায় দুপুর ১ টার দিকে সেনালী ব্যাংক হতে ১৫ লাখ টাকা এবং কৃষি ব্যাংক থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যান পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...