রবিবার, ১০ মে ২০২৬

অটিস্টিকদের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে: তানজিয়া রহমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সিবিটি প্র্যাকটিশনার ও সাইকোলজিস্ট এবং চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি মিসেস তানজিয়া রহমান বলেছেন, বর্তমান সরকার অটিজম বান্ধব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে যেভাবে কাজ করছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। তাঁর জন্যই আজকে আমরা এতটুকু সচেতন।

সোমবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত ১৭-তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বেশির ভাগ অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে হজমজনিত সমস্যা থাকে। তাদের অনেকের খিচুনি হয়। এটা সাইকিয়াট্টিকদের যেমন কাজ না, সাইকোলজিস্টদেরও কাজ না, আমাদের সকলের সম্পৃক্ততা ও সচেতনতা দরকার। অটিস্টিকরা চার ধরনের হয়। যেমন-অটিজম ডিসঅর্ডার, ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটি, সেরিব্রাল পালসি ও ডাউন সিনড্রোম। প্রতিটি এনডিডি ব্যক্তিকে একটি গ্রæপ সহযোগিতা করতে পারে। জেনারেল ডাক্তার, সাইকোলজিস্ট, থেরাপিষ্ট ও ফিজিওথেরাপিষ্টগণের সাপোর্টে অটিস্টিকদের বিদ্যমান সমস্যা সমাধান করতে পারে। সামাজিক দায়বদ্ধতা থেকে অটিস্টিকদের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয়-‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়নঃ শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধিও পথে যাত্রা’। আলোচনা সভার পূর্বে সার্কিট হাউজের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সিবিটি প্র্যাকটিশনার ও সাইকোলজিস্ট এবং চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি মিসেস তানজিয়া রহমান।

চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি মিসেস তানজিয়া রহমান বলেন, প্রতিবন্ধীরা সবসময় অসহায়, তাদের পাশে সমাজের বিত্তবানদের দাঁড়াতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। মানসিক ও অটিজম রোগীদের প্রতি সহনশীল আচরণ করতে হবে। তাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতি দায়িত্বশীল হতে হবে। চিকিৎসার পাশাপাশি মানসিক ও অটিস্টিক রোগীকে পারিবারিক ও সামাজিক সমর্থন দিতে হবে।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলামের সভাপতিত্বে ও শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশ্ব অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুর আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেরিন সিটি মেডিকেল কলেজের শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও নিষ্পাস অটিজম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ও অটিজম সংস্থা-স্পেকট্রা স্কুল অব অটিজমের চেয়ারপারসন ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী ও অটিজম সংস্থা-ফেয়ার’র যুগ্ম সম্পাদক প্রফেসর মোঃ আবুল হোসেন। সমাজসেবা অদিপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অটিজম সংস্থা-প্রয়াস, আশার আলো, ফাউন্ডেশন ফর অটিজম রিসার্চ এন্ড এডুকেশন (ফেয়ার), নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন, প্রেরণা অটিজম সেন্টার, অটিস্টিক চিলড্রেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সেহের অটিজম, দ্বিপালয় অটিজম চিলড্রেন একাডেমি, চিটাগাং অটিস্টিক সোসাইটি, সুইড বাংলাদেশ ও প্রশান্তি অটিজম স্কুলের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের...

শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব

শেষ হলো "নতুন কুঁড়ি স্পোর্টস" এর চট্টগ্রাম জেলা পর্ব।...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

আরও পড়ুন

ঈদগাঁওতে বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান 'ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়' পরিদর্শন করেছেন।৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...